ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Moto G Power ও Moto G Stylus

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 ফেব্রুয়ারি 2020 13:05 IST
হাইলাইট
  • Moto G Power ও Moto G Stylus-এ থাকছে অ্যালুমিনিয়াম বিল্ড
  • দুই ফোনেই থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে
  • Moto G Power-এ রয়েছে 5,000 mAh ব্যাটারি

Moto G Power ও Moto G Stylus -এ হোল-পাঞ্চ ডিজাইন থাকছে

দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola। সম্প্রতি লঞ্চ হয়েছে Moto G Power ও Moto G Stylus। Moto G Stylus এর সঙ্গে থাকছে একটি স্টাইলাস। Moto G Power-এ রয়েছে 5,000 mAh ব্যাটারি। এই দুই ফোনেই রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। Moto G Power ও Moto G Stylus-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

Moto G Power ও Moto G Stylus-এর দাম

Moto G Power-এর দাম 249.99 মার্কিন ডলার (প্রায় 18,000 টাকা)। Moto G Stylus-এর দাম 299.99 মার্কিন ডলার (প্রায় 21,500 টাকা)। শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এই দুই ফোন বিক্রি শুরু হবে। যদিও ভারতে এই ফোন কবে আসবে জানা যায়নি।

Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?

Moto G Power স্পেসিফিকেশন

Moto G Power-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি Full-HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।

Moto G Power-এ 5,000 mAh ব্যাটারি থাকছে

Advertisement

এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি সেন্সরে রয়েছে 16 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনের ভিতরে রয়েছে একটি 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 10W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/a/ac Bluetooth 5.0, GPS, AGPS, LTEPP, SUPL, Glonass, ও Galileo। এই ফোনের ওজন 199 গ্রাম।

Advertisement

Moto G Stylus স্পেসিফিকেশন

Moto G Stylus-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি Full-HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।

Moto G Stylus-এ থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

Advertisement

এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি সেন্সরে রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেল অ্যাকশন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/a/ac Bluetooth 5.0, GPS, AGPS, LTEPP, SUPL, Glonass, ও Galileo। এই ফোনের ওজন 192 গ্রাম।

 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2300 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  2. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  3. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  4. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  5. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  6. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  7. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  8. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  9. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  10. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.