মিডরেঞ্জ বাজারের দখল নিতে ভারতে এই দুটি ফোন লঞ্চ করল Motorola

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 মার্চ 2019 12:46 IST
হাইলাইট
  • ভারতে এল Moto G7 আর Motorola One
  • Moto G7 ফোনে থাকছে Snapdragon 632 চিপসেট
  • Motorola One ফোনে থাকছে Snapdragon 625 চিপসেট

Moto G7 এর দাম 16,999 টাকা

ভারতে এল Moto G7 আর Motorola One। মিডরেঞ্জ সেগমেন্টে ভারতে এই দুটি ফোন লঞ্চ হয়েছে। অনেক দিন ধরেই ভারতে Moto G7 লঞ্চ নিয়ে কানাঘুষো শোনা গেলেও Motorola One লঞ্চে অনেকেই অবাক হয়েছে। Android One প্রোগ্রামের অধীনে গত বছর লঞ্চ হয়েছিল Motorola One। দুটি ফোনেই থাকছে 4GB RAM। Moto G7 ফোনে থাকছে Snapdragon 632 চিপসেট, অন্যদিকে Motorola One ফোনে থাকছে Snapdragon 625 চিপসেট।

Moto G7 আর Motorola One এর দাম

ভারতে Moto G7 এর দাম 16,999 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন। 13,999 টাকায় পাওয়া যাচ্ছে Motorola One। Flipkart আর Moto hub স্টোর থেকে এই দুটি ফোন পাওয়া যাবে।

Moto G7 স্পেসিফিকেশান

Moto G7 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Moto G7 তে থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য এই ফোনে থাকছে ডুয়াল রইয়ার ক্যামেরা। থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Moto G7 এ থাকছে 4G VoLTE, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n, GPS/ A-GPS,  3.5mm মিমি হেডফোন জ্যাক আর একটি USB Type-C পোর্ট। থাকছে একটি 3,000 mAh ব্যাটারি আর টার্বো চার্জিং। Moto G7 এর ওজন 172 গ্রাম।

Advertisement

Motorola One স্পেসিফিকেশান

Motorola One এ রয়েছে একটি 5.9 ইঞ্চি ম্যাক্স ভিশান ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 625 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One এ থাকবে একটি ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।  এর সাথেই থাকবে একটি 3000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.