125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 ফেব্রুয়ারি 2026 23:08 IST
হাইলাইট
  • Motorola Edge 50 Pro অ্যামাজনে 11,859 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • এই স্মার্টফোনে 125W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
  • Motorola Edge 50 Pro এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে

Motorola Edge 50 Pro supports 125W wired and 50W wireless Turbo charging

Photo Credit: Motorola

বেশি টাকা ছাড়ে একটু পুরনো মডেলের ভাল ফোন কিনতে চান? তাহলে Amazon আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে। আগের স্টক খালি করতে 2024 ও 2025 সালের বেশ কিছু স্মার্টফোন অনলাইনে লোভনীয় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, যার মধ্যে অন্যতম Motorola Edge 50। মোটোরোলার দুর্দান্ত মিড-রেঞ্জ ফোনটি এখন প্রায় 12,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। এটি সবচেয়ে কম দামের ফোন যা 125W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Motorola Edge 50 Pro এর 144 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার ক্রেতাদের নজর টানার জন্য যথেষ্ট।

Motorola Edge 50 Pro ডিসকাউন্ট অফার

Motorola Edge 50 Pro ভারতে 2024 সালের এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল। তখন 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ-যুক্ত বেস মডেলের দাম 31,999 টাকা ছিল। অন্য দিকে, টপ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা রেখেছিল মোটোরোলা। বর্তমানে এটি অ্যামাজনে 24,140 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 11,859 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা।

Motorola Edge 50 Pro এর 256 জিবি ভ্যারিয়েন্টের ল্যাভেন্ডার (লাইট পার্পল) কালার অপশনের জন্য শুধু অফারটি প্রযোজ্য। ফোনটি HDFC, Kotak, এবং Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI অপশনে নিলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 724 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বলতে গেলে, প্রথমে ক্যামেরা ডিপার্টমেন্টে আসা যেতে পারে৷ Edge 50 Pro এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.0 অ্যাপারচার সহ একটি 10 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিকাল জুম সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যায়। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

মোটোরোলা এজ 50 প্রো-তে পাওয়ার ব্যাকআপ দেয় 4,500mAh ব্যাটারি। ফোনটির 12 জিবি র‍্যাম ভার্সনে 125W চার্জার দেওয়া হয়। 8 জিবি র‍্যাম মডেলে 68W চার্জার উপলব্ধ। ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। ফোনের সামনে 6.7 ইঞ্চি পোলেড কার্ভড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। হ্যান্ডসেটটি Android 14-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 17 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Excellent display
  • IP68 rating
  • Fast wireless charging
  • Good cameras
  • Bad
  • Average battery life
  • Ghost touches on curved display
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 10-megapixel + 13-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 4500mAh
OS Android 14
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo V70 FE: ভিভো 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে, লঞ্চের তারিখ ফাঁস হল
  2. Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম 50MP Sony LYT 710 ক্যামেরার সাথে লঞ্চ হবে, ডিসপ্লে, ব্যাটারিতেও বাজিমাত
  3. Samsung Galaxy S26 Ultra-র গোপন ফিচারের ভিডিও প্রকাশ্যে এল, পাশ থেকে কেউ স্ক্রিন দেখতে পাবে না
  4. 200 টাকার নিচে Jio ও Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যান, দৈনিক 2 জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং
  5. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  6. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  7. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
  8. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  9. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  10. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.