108MP ক্যামেরার স্মার্টফোন আনছে Motorola, থাকবে কার্ভড ডিসপ্লে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 মার্চ 2020 17:29 IST
হাইলাইট
  • এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে
  • দুটি রঙে এই ফোন লঞ্চ করবে Motorola
  • থাকছে 3.5 মিমি অডিও পোর্ট

Motorola Edge+ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে

Photo Credit: Twitter/ Evan Blass

শীঘ্রই লঞ্চ হবে Motorola Edge+ । এটাই কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সম্প্রতি এই ফোনের বিভিন্ন ফিচার জানা গিয়েছে। সামনে এসেছে এই স্মার্টফোনের ছবি। সেখানে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। কয়েক দিনের মধ্যেই অনলাইন ইভেন্ট থেকে এই ফোন নিয়ে লঞ্চ করতে পারে Motorola।

সম্প্রতি ইভান ব্লাস Motorola Edge+ এর ছবি প্রকাশ্যে এনেছেন। লঞ্চের আগে বিভিন্ন স্মার্টফোনের ছবি ও স্পেসিফিকেশন নির্ভুলভাবে ফাঁস করেন এই ব্যক্তি। ইভান জানিয়েছেন নতুন ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় ডুয়াল অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকতে পারে।

ছবিতে Motorola Edge+ এ কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। এই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

Motorola Edge+ এ কার্ভড ডিসপ্লে থাকছে
ছবি: ইভান ব্লাস/ টুইটার

Advertisement

এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে 5,170 mAh ব্যাটারি।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল Motorola Edge+ এ Snapdragon 865 চিপসেট ব্যবহার হবে। যদিও পরে অন্য রিপোর্টে জানানো হয়েছিল Snapdragon 765 চিপসেট সহ লঞ্চ হবে এই ফোন। এখনও নতুন ফোন সম্পর্কে উচ্চবাচ্য করেনি Motorola।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  2. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  3. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  4. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  5. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  6. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  7. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  8. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  9. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  10. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.