108MP ক্যামেরার স্মার্টফোন আনছে Motorola, থাকবে কার্ভড ডিসপ্লে

শীঘ্রই লঞ্চ হবে Motorola Edge+ । এটাই কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

108MP ক্যামেরার স্মার্টফোন আনছে Motorola, থাকবে কার্ভড ডিসপ্লে

Photo Credit: Twitter/ Evan Blass

Motorola Edge+ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে

হাইলাইট
  • এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে
  • দুটি রঙে এই ফোন লঞ্চ করবে Motorola
  • থাকছে 3.5 মিমি অডিও পোর্ট
বিজ্ঞাপন

শীঘ্রই লঞ্চ হবে Motorola Edge+ । এটাই কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সম্প্রতি এই ফোনের বিভিন্ন ফিচার জানা গিয়েছে। সামনে এসেছে এই স্মার্টফোনের ছবি। সেখানে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। কয়েক দিনের মধ্যেই অনলাইন ইভেন্ট থেকে এই ফোন নিয়ে লঞ্চ করতে পারে Motorola।

সম্প্রতি ইভান ব্লাস Motorola Edge+ এর ছবি প্রকাশ্যে এনেছেন। লঞ্চের আগে বিভিন্ন স্মার্টফোনের ছবি ও স্পেসিফিকেশন নির্ভুলভাবে ফাঁস করেন এই ব্যক্তি। ইভান জানিয়েছেন নতুন ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় ডুয়াল অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকতে পারে।

ছবিতে Motorola Edge+ এ কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। এই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

motorola edge plus renders twitter evan blass Motorola Edge Plus

Motorola Edge+ এ কার্ভড ডিসপ্লে থাকছে
ছবি: ইভান ব্লাস/ টুইটার

এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে 5,170 mAh ব্যাটারি।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল Motorola Edge+ এ Snapdragon 865 চিপসেট ব্যবহার হবে। যদিও পরে অন্য রিপোর্টে জানানো হয়েছিল Snapdragon 765 চিপসেট সহ লঞ্চ হবে এই ফোন। এখনও নতুন ফোন সম্পর্কে উচ্চবাচ্য করেনি Motorola।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  2. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  3. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  4. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  5. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  6. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  7. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  8. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  9. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  10. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »