ট্রিপল রিয়ার ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Moto G8 Plus

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 অক্টোবর 2019 08:35 IST
হাইলাইট
  • Moto G8 Plus ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি
  • 25MP সেলফি ক্যামেরা থাকছে
  • 13,999 টাকায় পাওয়া যাবে Moto G8 Plus

Flipkart থেকে পাওয়া যাবে Moto G8 Plus

লঞ্চ হল Moto G8 Plus। বৃহস্পতিবার G সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Motorola। Moto G8 Plus ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল অ্যাকশন ক্যামেরা। সম্প্রতি লঞ্চ হওয়া Motorola One Action ফোনেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে কোয়াড পিক্সেল প্রযুক্তি। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট।

Moto G8 Plus এর দাম

13,999 টাকায় পাওয়া যাবে Moto G8 Plus। 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। চলতি মাসে Flipkart থেকে বিক্রি শুরু হবে Moto G8 Plus। লঞ্চ অফারে Jio গ্রাহকদের জন্য থাকছে 2,200 টাকা ক্যাশব্যাক।

Advertisement

Xiaomi -কে টেক্কা দিতে এবার লঞ্চ হবে Realme 5s

Moto G8 Plus স্পেসিফিকেশন

Moto G8 Plus ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Advertisement

Moto G8 Plus ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright GM1 সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যাকশন ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola।

15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ

Moto G8 Plus ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

Advertisement

কানেক্টিভিটির জন্য Moto G8 Plus ফোনে থাকছে 4G LTE, Bluetooth v5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Qualcomm aptX, GPS, A-GPS, GLONASS, Galileo আর 3.5 মিলিমিটার অডিও জ্যাক। Moto G8 Plus ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের সাথে একটি 15W TurboPower চার্জার দেবে কোম্পানি। নতুন ফোনের ওজন 188 গ্রাম। ফোনটি 9.1 মিমি চওড়া।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vivid display
  • Very good stereo speakers
  • Useful software features
  • Decent battery life
  • Cameras fare well in daylight
  • Bad
  • Wide-angle camera only shoots video
  • Underwhelming low-light camera performance
  • Not good for heavy gaming
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2280 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  2. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  3. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  4. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  5. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  6. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  7. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.