64MP ক্যামেরা, সুপার ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Motorola One Hyper

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 ডিসেম্বর 2019 17:46 IST
হাইলাইট
  • Motorola One Hyper ফোনে 32MP পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে
  • ফোনের ভিতরে Qualcomm Snapdragon 675 চিপসেট থাকছে
  • থাকছ সুপারফাস্ট 45W চার্জিং

Motorola One Hyper ফোনে 4,000mAh ব্যাটারি থাকছে

সম্প্রতি একের পর এক রিপোর্টে Motorola One Hyper ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছিল। অবশেষে এই ফোন লঞ্চ করল Motorola। Motorola One Hyper ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। এই প্রথম কোন Motorola ফোনে এই ডিজাইন দেখা গেল। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকছে 64MP প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 4,000 mAh ব্যাটারি আর 45W ফাস্ট চার্জ সাপোর্ট।

Motorola One Hyper এর দাম

Motorola One Hyper এর দাম 399.99 মার্কিন ডলার (প্রায় 29,900 তাকা)। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এই ফোন বিক্রি শুরু হবে। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Motorola One Hyper ফোনে থাকছে Qualcomm Snapdragon 675 চিপসেট

Motorola One Hyper স্পেসিফিকেশন

Motorola One Hyper ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। পপ-আপ ক্যামেরা থাকার জন্য এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পপ-আপ ক্যামেরায় থাকবে 32 মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 128GB স্টোরেজ।

Motorola One Hyper ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল সেন্সর।

কানেক্টিভিটির জন্য Motorola One Hyper  ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11/b/g/n/ac, Bluetooth 5.0, GPS, A-GPS, LTEPP, SUPL, GLONASS আর Galileo। এই ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি আর 45W ফাস্ট চার্জ সাপোর্ট। Motorola One Hyper এর ওজন 200 গ্রাম।

Advertisement

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  2. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  3. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  4. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  5. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
  6. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
  7. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
  8. Airtel গ্রাহকদের জন্য জরুরি খবর, হঠৎই বন্ধ এই দুই রিচার্জ প্ল্যান
  9. Lava Smart 4 স্রেফ 8,499 টাকায় দেশে লঞ্চ হল, এত সস্তায় কেমন ফিচার্স দেখুন
  10. 2,000 টাকার কমে 5 সেরা কিপ্যাড ফোন, ক্যামেরা, UPI, ও ইউটিউব-সহ আকর্ষণীয় ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.