এটাই নতুন Motorola One Hyper? লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 ডিসেম্বর 2019 18:15 IST
হাইলাইট
  • Motorola One Hyper ফোনে 32MP পপ-আপ সেলফি ক্যামেরা থাকতে পারে
  • এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
  • মঙ্গলবার এই ফোন লঞ্চ করবে Motorola

আজ লঞ্চ হবে Motorola One Hyper

Photo Credit: WinFuture

আজ ব্রাজিলে লঞ্চ হবে Motorola One Hyper। লঞ্চের কয়েক ঘণ্টা আগে ইন্টারনেটে এই ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হল। এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। এই প্রথম কোন Motorola ফোনে এই ডিজাইন দেখা যাবে। মঙ্গলবার ব্রাজিলে স্থানীয় সময় 9 টা 30 মিনিটে (ভারতীয় সময় সন্ধ্যা 6 টা) Motorola One Hyper লঞ্চ শুরু হবে।

হতে চলেছে।

Motorola One Hyper ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Motorola One Hyper ফোনে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে পপ-আপ ক্যামেরা থাকার জন্য ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পপ-আপ ক্যামেরায় থাকবে 32 মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 128GB স্টোরেজ।

Motorola One Hyper ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ক্যামেরায় 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও আর 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে FHD ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াO 120 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে FHD স্লো মোশন ভিডিও আর 240 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 720p ভিডিও রেকর্ড করতে পারবে Motorola One Hyper ফোনের ক্যামেরা।

কম আলোতে দুর্দান্ত ছবি তোলার জন্য Motorola One Hyper ফোনে বিশেষ নাইট ভিশন মোড থাকছে। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি জ্যাক আর একটি USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে 3,600 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট। লঞ্চের সময় Motorola One Hyper ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলতে পারে। Motorola One সিরিজের অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে এই স্মার্টফোন।

আরও পড়ুন:

4,000 টাকা পর্যন্ত সস্তা হল এই দুই Vivo স্মার্টফোন

Samsung Galaxy M10s রিভিউ: বাজেট সেগমেন্টে এটাই সেরা স্মার্টফোন?

সম্পূর্ণ নতুন ডিজাইনের ক্যামেরা নিয়ে আসছে Redmi K30

Advertisement
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.