কবে ভারতে আসছে Motorola One Vision?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুন 2019 17:31 IST
হাইলাইট
  • 20 জুন এক ইভেন্টে ভারতে আসছে Motorola One Vision
  • এই ফোনের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ক্যামেরা
  • থাকছে হোল পাঞ্চ ডিসপ্লে

জুন মাসে ভারতে আসছে Motorola One Vision

মে মাসে ব্রাজিলে লঞ্চ হয়েছিল Motorola One Vision। শিঘ্রই ভারতে আসছে এই স্মার্টফোন। 20 জুন এক ইভেন্টে ভারতে আসছে Motorola One Vision।  ইতিমধ্যেই এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে Motorola। তবে এই ইভেন্টে কোন ফোন লঞ্চ হবে জানায়নি Motorola। এই ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, সেখানে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান।

Motorola One Vision এর দাম

Motorola One Vision এর দাম শুরু হচ্ছে 299 ইউরো (প্রায় 23,500 টাকা) থেকে। ইতিমধ্যেই সৌদি আরব, ব্রাজিল ও থাইল্যান্ডে বিক্রি শুরু হয়েছে এই ফোন। শিঘ্রই ভারত সহ এশিয়ার অন্যান্য দেশ, লাতিন আমেরিকা ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। সাফায়ার ব্লু ও ব্রাউন কালারে পাওয়া যাবে Motorola One Vision।

Advertisement

Motorola One Vision স্পেসিফিকেশন

Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর  128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Motorola One Vision ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Appealing design and good build quality
  • Dependable performance
  • Clean Android UI
  • Impressive night vision mode
  • Bad
  • Below-average battery life
  • Unimpressive display quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.