20 জুন এক ইভেন্টে ভারতে আসছে Motorola One Vision। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে Motorola।
জুন মাসে ভারতে আসছে Motorola One Vision
মে মাসে ব্রাজিলে লঞ্চ হয়েছিল Motorola One Vision। শিঘ্রই ভারতে আসছে এই স্মার্টফোন। 20 জুন এক ইভেন্টে ভারতে আসছে Motorola One Vision। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে Motorola। তবে এই ইভেন্টে কোন ফোন লঞ্চ হবে জানায়নি Motorola। এই ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, সেখানে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান।
Motorola One Vision এর দাম শুরু হচ্ছে 299 ইউরো (প্রায় 23,500 টাকা) থেকে। ইতিমধ্যেই সৌদি আরব, ব্রাজিল ও থাইল্যান্ডে বিক্রি শুরু হয়েছে এই ফোন। শিঘ্রই ভারত সহ এশিয়ার অন্যান্য দেশ, লাতিন আমেরিকা ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। সাফায়ার ব্লু ও ব্রাউন কালারে পাওয়া যাবে Motorola One Vision।
Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।
Motorola One Vision ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
HMD Pro India Confirmed to Launch in India Soon; Flipkart Availability Confirmed