NexPhone: এক ফোনে চলবে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড, বাজারে এল পকেট কম্পিউটার!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 জানুয়ারী 2026 18:35 IST
হাইলাইট
  • NexPhone স্মার্টফোনে Android, Linux, ও Windows 11 চালানো যাবে
  • ফোনে উইন্ডোজে ব্যবহার করতে গেলে রিবুট করতে হবে
  • এটি 64 মেগাপিক্সেল Sony ক্যামেরার সাথে এসেছে

NexPhone supports Android, Linux, and Windows 11 OS

Photo Credit: NexDock

একটি স্মার্টফোনে চলবে তিনটি অপারেটিং সিস্টেম। শুনলে বিশ্বাস না হওয়ারই কথা। কিন্তু আমেরিকান হার্ডওয়্যার নির্মাতা NexDock বাস্তবে এমনই অভিনব ফোন নিয়ে হাজির হয়েছে। সংস্থার NexPhone মডেলে Android, Linux, ও Windows 11 — এই তিনটি OS চালানো যাবে। একে এমন একটি বিকল্প স্মার্টফোন হিসেবে তুলে ধরা হচ্ছে যা প্রয়োজনে ল্যাপটপ কিংবা ডেস্কটপের কাজ করতে সক্ষম। ব্র্যান্ডটি দাবি করছে যে, উইন্ডোজ ব্যবহারের সময় একটি কাস্টম ইন্টারফেস থাকবে। এটি মোবাইল ফোনের জন্য বিশেষভাবে তৈরি। NexPhone এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেল Sony ক্যামেরা, 5G কানেক্টিভিটি, ওয়্যারলেস চার্জিং, ডুয়াল সিম, এবং IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং।

NexPhone উইন্ডোজ, লিনাক্স, ও অ্যান্ড্রয়েড OS-এর সাথে লঞ্চ হল

নেক্সফোন মাল্টি-বুট সাপোর্টের সাথে এসেছে। যখন প্রথমবার ফোন চালু করবেন, তখন এটি Android 16-এ রান করবে। ফোনটি একইসাথে Debian Linux এবং Windows 11 সাপোর্ট করে। উইন্ডোজে চালাতে গেলে রিবুট করতে হবে। অর্থাৎ স্মার্টফোন উইন্ডোজ পিসি-তে পরিণত হবে। একে এক্সটার্নাল মনিটরের সাথে কানেক্ট করে কাজ করা যাবে।

Advertisement

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলার সময় নেক্সফোনে গ্রিড স্টাইলের ইন্টারফেস দেখা যাবে, যা নোকিয়া লুমিয়া ও আগেকার উইন্ডোজ ফোনের স্মৃতি ফিরিয়ে আনবে। ফোনের সাথে পাঁচটি পোর্টের ইউএসবি টাইপ-সি হাব দিচ্ছে কোম্পানি। এর মাধ্যমে HDMI মনিটর, মাউস, কিবোর্ড, এবং টাইপ-এ অ্যাক্সেসরিজ একসাথে ব্যবহার করা যাবে।

স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, NexPhone এর সামনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য পিছনে f/1.7 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX787 প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

NexPhone রান করে Snapdragon QCM46490 চিপসেটে। এটি Snapdragon 780G প্রসেসরের একটি ভ্যারিয়েন্ট, যা মূলত এন্টারপ্রাইজ ও IoT ডিভাইসে ব্যবহার হয়। এর সাথে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,00mAh ব্যাটারি।

Advertisement

NexPhone পকেট PC-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম মার্কিন যুক্তরাষ্ট্রে 549 ডলার রাখা হয়েছে। এটি ভারতীয় মুদ্রায় প্রায় 50,000 টাকার সমান। ডিভাইসটি সংস্থার ওয়েবসাইটে 199 ডলার (প্রায় 18,000 টাকা) দিয়ে অগ্রিম বুক করা যাচ্ছে। 2026 সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর)  থেকে বিক্রি শুরু হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.