নেক্সফোন মাল্টি-বুট সাপোর্টের সাথে এসেছে। যখন প্রথমবার ফোন চালু করবেন, তখন এটি Android 16-এ রান করবে। ফোনটি একইসাথে Debian Linux এবং Widows 11 সাপোর্ট করে। উইন্ডোজে চালাতে গেলে রিবুট করতে হবে। অর্থাৎ স্মার্টফোন উইন্ডোজ পিসি-তে পরিণত হবে। একে এক্সটার্নাল মনিটরের সাথে কানেক্ট করে কাজ করা যাবে।