নতুন Nokia ফোনে পাওয়া যাবে 21 দিন ব্যাটারি ব্যাকআপ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 নভেম্বর 2018 12:16 IST
হাইলাইট
  • নতুন ফিচার ফোনের নাম Nokia 106 (2018)
  • রাশিয়ায় Nokia 106 (2018) ফোনের দাম 1,590 রুবেল (প্রায় 1,700 টাকা)
  • একবার চার্জে এই ফোনে 21 দিন স্ট্যান্ডবাই ব্যাক আপ পাওয়া যাবে

একবার চার্জে Nokia 106 (2018) ফোনে 21 দিন স্ট্যান্ডবাই আর 15 ঘন্টা টকটাইম পাওয়া যাবে

ফিচার ফোন বাজারে থাবা বসাতে নতুন ফোন লঞ্চ করল HMD Global। কোম্পানির নতুন ফিচার ফোনের নাম Nokia 106 (2018)। 2013 সালে লঞ্চ হওয়া Nokia 106 ফোনের আপডেটেট ভার্সান এটি। কোম্পানি জানিয়েছে একবার চার্জে Nokia 106 (2018) ফোনে 21 দিন স্ট্যান্ডবাই আর 15 ঘন্টা টকটাইম পাওয়া যাবে।

Nokia 106 (2018) এর দাম

রাশিয়ায় Nokia 106 (2018) ফোনের দাম 1,590 রুবেল (প্রায় 1,700 টাকা)। ডার্ক গ্রে রঙে পাওয়া যাবে এই ফিচার ফোন। রাশিয়ার বাইরে এই ফোন কবে পাওয়া যাবে তা জানায়নি HMD Global।

Advertisement

Nokia 106 (2018) স্পেসিফিকেশান

Nokia 106 (2018) ফোনে একাধিক গেম প্রি-লোডেড থাকবে। এছাড়াও এই ফোনে 2,000 কনট্যাক্ট আর 500 টেকস্টমেসেজ সেভ করে রাখা যাবে।

ডুয়াল সিম Nokia 106 (2018) ফোনে রয়েছে একটি 1.8 ইঞ্চি QQVGA TFT ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek MT6261D চিপসেট, 4MB RAM আর 4GB স্টোরেজ। এর সাথেই একটি Micro USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক থাকবে। থাকবে FM রেডিও আর LED ফ্ল্যাশ লাইট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  2. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  3. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  4. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  5. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  6. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  7. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  8. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  9. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  10. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.