সামনে এল টিজার, শীঘ্রই লঞ্চ হতে পারে Nokia 2.3

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 ডিসেম্বর 2019 12:29 IST
হাইলাইট
  • Nokia 2.3 ফোনের টিজার প্রকাশিত হয়েছে
  • বাজেট সেগমেন্টে এই ফোন লঞ্চ হবে
  • লঞ্চের দিন ঘোষণা করেনি HMD Global

Nokia 2.3 এর দাম 109 ইউরো (প্রায় 8,600 টাকা)

গত সপ্তাহে মিশরের কাইরো শহরে গোটা বিশ্বের সামনে এসেছিল Nokia 2.3। তবে কোন দেশেই এই ফোন লঞ্চ করেনি HMD Global এবার Nokia 2.3 ফোনের টিজার প্রকাশ করল কোম্পানিটি। টিজার প্রকাশের পরেই বিভিন্ন দেশে লঞ্চ হতে পারে এই বাজেট স্মার্টফোন। Nokia 2.3 ফোনে রয়েছে আলাদা Google Asistant বাটন। কোম্পানির দাবি এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন।

ভারতে কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে Nokia 2.3 ফোনের টিজার প্রকাশ করেছে HMD Global। যদিও কবে ভারতে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। গত সপ্তাহে  হ্মড গ্লবাল জানিয়েছিল Nokia 2.3 এর দাম 109 ইউরো (প্রায় 8,600 টাকা)। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Nokia 2.3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 2.3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 2.3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় ভালো ছবি তোলা লক্ষ্যে শাটার বাটন প্রেস করার আগেই 15 টা ছবি তুলতে থাকে Nokia 2.3। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 2.3 ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.