সামনে এল টিজার, শীঘ্রই লঞ্চ হতে পারে Nokia 2.3

গত সপ্তাহে মিশরের কাইরো শহরে গোটা বিশ্বের সামনে এসেছিল Nokia 2.3। তবে কোন দেশেই এই ফোন লঞ্চ করেনি HMD Global এবার Nokia 2.3 ফোনের টিজার প্রকাশ করল কোম্পানিটি।

সামনে এল টিজার, শীঘ্রই লঞ্চ হতে পারে Nokia 2.3

Nokia 2.3 এর দাম 109 ইউরো (প্রায় 8,600 টাকা)

হাইলাইট
  • Nokia 2.3 ফোনের টিজার প্রকাশিত হয়েছে
  • বাজেট সেগমেন্টে এই ফোন লঞ্চ হবে
  • লঞ্চের দিন ঘোষণা করেনি HMD Global
বিজ্ঞাপন

গত সপ্তাহে মিশরের কাইরো শহরে গোটা বিশ্বের সামনে এসেছিল Nokia 2.3। তবে কোন দেশেই এই ফোন লঞ্চ করেনি HMD Global এবার Nokia 2.3 ফোনের টিজার প্রকাশ করল কোম্পানিটি। টিজার প্রকাশের পরেই বিভিন্ন দেশে লঞ্চ হতে পারে এই বাজেট স্মার্টফোন। Nokia 2.3 ফোনে রয়েছে আলাদা Google Asistant বাটন। কোম্পানির দাবি এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন।

ভারতে কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে Nokia 2.3 ফোনের টিজার প্রকাশ করেছে HMD Global। যদিও কবে ভারতে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। গত সপ্তাহে  হ্মড গ্লবাল জানিয়েছিল Nokia 2.3 এর দাম 109 ইউরো (প্রায় 8,600 টাকা)। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Nokia 2.3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 2.3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 2.3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় ভালো ছবি তোলা লক্ষ্যে শাটার বাটন প্রেস করার আগেই 15 টা ছবি তুলতে থাকে Nokia 2.3। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 2.3 ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  2. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  3. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  4. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  5. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  6. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  7. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  8. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
  9. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
  10. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »