এক চার্জে চলবে দুই দিন! ভারতে লঞ্চ হল Nokia 2.3

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 ডিসেম্বর 2019 10:27 IST
হাইলাইট
  • Nokia 2.3 ফোনে থাকছে MediaTek Helio A22 চিপসেট
  • থাকছে একটি Google Assistant বাটন
  • এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন

Nokia 2.3 ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি

সম্প্রতি বিশ্ব বাজারে Nokia 2.3 লঞ্চ করেছিল HMD Global। বাজেট সেগমেন্টে Xiaomi ও Realme কে টেক্কা দিতে এবার ভারতে এই স্মার্টফোন। বুধবার ভারতে লঞ্চ হয়েছে Nokia 2.3। কোম্পানি জানিয়েছে নতুন এই ফোন কিনলে প্রথম এক বছরে হার্ডওয়্যারে যে কোন সমস্যা হলে বিনামূল্যে বদলে দেওয়া হবে। বাজেট সেগমেন্টের নতুন এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে এই ফোনে Android 10 আপডেট পৌঁছে যাবে। Nokia 2.3 ফোনে থাকছে একটি Google Assistant বাটন। যে কোন সময় এই বাটন প্রেস করে Google Assistant ব্যবহার করা যাবে। লঞ্চের সময় কোম্পানি দাবি করেছে এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন।

Nokia 2.3 এর দাম

Nokia 2.3 এর দাম 8,199 টাকা। 2GB RAM + 32GB স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে। 27 ডিসেম্বর শুরু হচ্ছে বিক্রি। ভারতে কোম্পানির অফিশিয়াল অনলাইন শপ ও বিভিন্ন অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Nokia 2.3।

Nokia 2.3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 2.3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 2.3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় ভালো ছবি তোলা লক্ষ্যে শাটার বাটন প্রেস করার আগেই 15 টা ছবি তুলতে থাকে Nokia 2.3। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 2.3 ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, Specifications, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.