Specifications

Specifications - ख़बरें

  • Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
    Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। তবে নির্দিষ্ট করে লঞ্চের তারিখ ঘোষণা হয়নি। ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল এপ্রিলে। এটি HydroFlow লিকুইড কুলিং সিস্টেম, 144FPS গেমিং সাপোর্ট, 3D ভেপার চেম্বার, ও প্রেশার-সেন্সিটিভ শোল্ডার ট্রিগার বাটনের সঙ্গে এসেছে। ভারতে infinix GT 50 Pro-এর গ্লোবাল মডেলই রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি 6,500mAh ব্যাটারি, Dimensity 8400 Ultimate প্রসেসর, ইনফিনিক্সের নিজস্ব নেটওয়ার্কিং চিপ, X-Axis লিনিয়ার মোটর, ও বিভিন্ন গেমিং ফিচার্স দিয়ে সজ্জিত।
  • 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
    সেলের প্রথম দিন Oppo K14 Plus 5G ফোন 4,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে। দাম 29,999 টাকা থেকে শুরু হলেও একাধিক ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ড ও UPI পেমেন্ট অ্যাপে 4,000 টাকা ছাড় মিলবে। 26,000 টাকার মধ্যে এই ফোনে 8,000mAh ব্যাটারি, 144Hz AMOLED স্ক্রিন, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও OIS ক্যামেরা মিলবে। ডিভাইসটি MediaTek Dimensity 7360 Max প্রসেসর, IP69K রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের সঙ্গে এসেছে।
  • Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
    Vivo Y32-এর বেস মডেলের দাম 30,999 বাংলাদেশি টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24,300 টাকার সমান। নতুন ফোনে 8,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা, ও Unisoc T7300 প্রসেসর আছে। এটি IP68 + IP69 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স এবং বিভিন্ন AI ফিচার্স নিয়ে লঞ্চ হয়েছে।
  • মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
    ভারতে Infinix Smart 20 HD-এর দাম 10,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি Unisoc T7250 চিপসেট, তিনটি নয়েজ ক্যান্সেলেশন মোড, IP64 রেটিং 120Hz ডিসপ্লে, এবং ডুয়াল স্পিকারের সঙ্গে এসেছে। ফোনের বিশেষ ফিচার হল UltraLink কানেক্টিভিটি। এটি ইন্টারনেট বা প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ছাড়াই 200 মিটার দূরত্বের মধ্যে ব্র্যান্ডের অন্য ফোনে অফলাইন কলিং, মেসেজ, ও ছবি শেয়ারিং-এর কাজ করে।
  • Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
    Google Pixel 10a মডেলের দাম বাড়ল। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে গুগলের সবচেয়ে সস্তা স্মার্টফোনের মূল্যবৃদ্ধি হয়েছে। ফোনটি কিনতে এখন 55,999 টাকা খরচ হবে। নতুন দাম ইতিমধ্যেই গুগল ইন্ডিয়ার স্টোরে আপডেট হয়েছে। একলাফে 6,000 টাকা দাম বাড়িয়েছে কোম্পানি। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফেব্রুয়ারিতে লঞ্চের সময় দাম ছিল 49,999 টাকা। 
  • Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
    Vivo X Fold 6 ভারতে 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজে অপশনে লঞ্চ হয়েছে ও দাম 2,19,999 টাকা। এটি এ দেশে ভিভোর প্রথম ফোন, যেখানে Android 17-নির্ভর OriginOS 16 প্রি-ইনস্টলড আছে। ভিভোর নতুন ফোল্ডেবলে MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসর, 6,900mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এছাড়াও, 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 4K Dolby Vision ভিডিও রেকর্ড সাপোর্ট থাকছে।
  • Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
    Vivo V80 ও Vivo S2 FE মঙ্গলবার লঞ্চ হয়েছে ভারতে। দুটি ফোনই ভিন্ন প্রাইস রেঞ্জ ও স্পেসিফিকেশনের সাথে এসেছে। Vivo V80 ক্যামেরাকে কেন্দ্র করে তৈরি। এটি Zeiss-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। দাম 62,999 টাকা থেকে শুরু হচ্ছে। অন্য দিকে, Vivo S2 FE লং-লাস্টিং ব্যাটারি ব্যাকআপের জন্য তৈরি। এটি এ দেশে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির স্মার্টফোন। ফোনটি 38,999 টাকায় লঞ্চ হয়েছে।
  • Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
    Realme P4s Lite-এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের অপশনের দাম 16,999 টাকা। তবে দিওয়ালি অফারে 2,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 13,999 টাকায় নেমে আসবে। এটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, Unisoc T7250 চিপসেট, ও 13MP রিয়ার ক্যামেরা পেয়েছে।
  • Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
    Oppo F35 সিরিজ সোমবার ভারতে লঞ্চ হয়েছে। Oppo F35 5G এবং Oppo F35 Pro 5G দেশে এসেছে। দুই ফোনেই 8,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সল সেলফি ক্যামেরা, ও IP66 + IP68, IP69, ও IP69K রেটিং আছে। এছাড়াও, AMOLED ডিসপ্লে, 80W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট, ইনফ্রারেড সেন্সর, ও মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স আছে। Oppo F35 Pro 5G-এর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 45,999 টাকায় এসেছে। F35 5G-এর দাম 38,999 টাকা থেকে শুরু।
  • 20,999 টাকায় সেরা 5G ফোন কোনটা? Redmi 17C, Moto G57 Power, নাকি OnePlus N6x, দেখুন
    Redmi 17C 5G ভারতে নতুন লঞ্চ হয়েছে। ফোনের দাম 20,999 টাকা থেকে শুরু। এখন ঠিক একই দামে ভারতে আরও দুটি ফোন পাওয়া যাচ্ছে। Moto G57 Power 5G এবং OnePlus N6x 5G বিক্রি হচ্ছে 20,999 টাকায়। ফলে এই দামে ওয়ানপ্লাস, রেডমি, নাকি মোটোরোলা, কোন সংস্থার ফোন বেশি উপযুক্ত হবে, তা নিয়ে অনেক ক্রেতা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। তাই তিন ফোনের সমস্ত স্পেসিফিকেশনের তুলনা করা হল।
  • Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
    Samsung Galaxy M08 ও Galaxy F08 ভারতে লঞ্চ হয়েছে। ফোনগুলি ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। দুই ফোনে 6.7 ইঞ্চি HD+ এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G99+ প্রসেসর, ও 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আছে। স্যামসাং উভয় মডেলে IP64 রেটিং ও 6,000mAh ব্যাটারি রেখেছে।
  • Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
    Redmi 17C 5G ভারতে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে লঞ্চ হয়েছে। এটি 6.9 ইঞ্চির ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনে IP64 রেটিং, 33W চার্জিং, Dimensity 6300 চিপসেট, এবং TÜV Rheinland সার্টিফিকেশন আছে। ফোনটি ডার্ক নাইট, কফি ব্রিউ, ও পার্পেল ডন কালার অপশনে উপলব্ধ হবে।
  • Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
    Samsung Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সক্ষম ট্যাবলেট। এতে অসাধারণ পারফরম্যান্স, Galaxy AI ফিচার্স, ও লং-লাস্টিং ব্যাটারি মিলবে বলে জানানো হয়েছে। Samsung Galaxy Tab S12 সিরিজে উন্নত ভেপার চেম্বার কুলিং, MediaTek Dimensity 9500 প্রসেসর, ও ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে৷ ট্যাবগুলি কোয়াড স্পিকার, IP68 রেটিং, ও স্টাইলাস পেনের সঙ্গে এসেছে। Galaxy Tab S12 Ultra বড় 11,600mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এটিও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Samsung Galaxy Tab S12 সিরিজের দাম 1,29,999 টাকা থেকে শুরু।
  • iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
    iQOO 16-এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 86,000 টাকা থেকে শুরু হচ্ছে। এটি ছয়টি জনপ্রিয় মোবাইল ভিডিও গেমে একইসাথে 165 এফপিএস ফ্রেম ইন্টারপোলেশন এবং 2K রেজোলিউশন সাপোর্ট করে। এতে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, Q4 গেমিং চিপ, ফুল-সিন রে ট্রেসিং, 165 fps গেমিং, ও 8,500 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। অন্যান্য ফিচার্সের মধ্যে 100x জুম ক্যামেরা, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 8,400mAh ব্যাটারি ও IP68 + IP69 রেটিং উল্লেখযোগ্য। iQOO 16 স্মার্টফোনের পিছনের তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
  • MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
    সম্প্রতি Vivo V80-এর বক্স MRP ফাঁস হয়েছিল। আর এখন আসল দাম প্রকাশ্যে এসেছে। ফোনটি তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে জানা গিয়েছে। এটি তার পূর্বসূরী Vivo V70-এর তুলনায় অনেকটা বেশি দামে আসছে। খবর সত্যি হলে, Vivo V80 মডেলের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 63,000 টাকায় লঞ্চ হতে পারে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ যথাক্রমে 70,000 টাকা ও 80,000 টাকায় আসতে পারে। এটি ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6 তারিখে।

Specifications - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »