Xiaomi 18: শাওমির নতুন ফোন আসছে 200MP ক্যামেরা ও Snapdrgon 8 Elite Gen 6 চিপসেটের সাথে

Xiaomi 18 মডেলে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।

Xiaomi 18: শাওমির নতুন ফোন আসছে 200MP ক্যামেরা ও Snapdrgon 8 Elite Gen 6 চিপসেটের সাথে

Photo Credit: Xiaomi

Xiaomi 17 features a 50-megapixel telephoto camera

হাইলাইট
  • Xiaomi 18 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসতে পারে
  • এই ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • এটি Snapdragon 8 Elite Gen 6 চিপসেটে রান করবে
বিজ্ঞাপন

Xiaomi 18 সিরিজ চলতি বছর সেপ্টেম্বরে চীনে লঞ্চ হবে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Xiaomi 18, Xiaomi 18 Pro, ও Xiaomi 18 Pro Max অর্ন্তভুক্ত থাকবে। আর টপ মডেল Xiaomi 18 Ultra বছরের অন্তিম পর্যায়ে রিলিজ হবে। জানা গিয়েছে, Xiaomi 18 মডেলটি একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসছে। পূর্বসূরি Xiaomi 17 মডেলে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছিল। অর্থাৎ উত্তরসূরির ক্যামেরায় বড় মাপের আপগ্রেড আসছে। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। Xiaomi 18 সম্পর্কে আরও বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।

Xiaomi 18 স্পেসিফিকেশন ও ফিচার্স

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দেওয়া তথ্য অনুসারে, Xiaomi 18 এর ডিসপ্লের আকার সামান্য বেড়ে 6.4 ইঞ্চি হতে পারে। একইভাবে, Xiaomi 18 Pro মডেলেও একই ডিসপ্লে দেখা যেতে পারে। তুলনাস্বরূপ, গত বছর Xiaomi 17 এবং Xiaomi 17 Pro — উভয়েই 6.3 ইঞ্চি কম্প্যাক্ট ডিসপ্লে ছিল। শাওমি বড় স্ক্রিন অর্ন্তভুক্ত করলে ফোনের অভ্যন্তরে আরও উন্নত কম্পোনেন্ট বসানো সম্ভব হবে, যার মধ্যে বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা, ও আপগ্রেডেড কুলিং সিস্টেম থাকতে পারে।

সূত্রের খবর যদি সত্যি হয়, তাহলে শাওমি 18 অবশেষে একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পেতে পারে। এটি পূর্বসূরির 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরার তুলনায় বড় আপগ্রেড হতে চলেছে। তবে শুধু বেস মডেল নয়, এই সিরিজের অন্য তিনটি মডেলেও একই রেজোলিউশনের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকার দাবি করা হয়েছে। আরও জল্পনা শোনা যাচ্ছে, Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে।

ডিজিটাল চ্যাট স্টেশনের আরও একটি পোস্টে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড Xiaomi 18 মডেলে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 6 চিপসেট থাকবে। ফোনে আরও শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 6 প্রো চিপ থাকবে না। তাঁর দাবি, মূলত বাড়তি খরচের কারণে বেস ভ্যারিয়েন্টে বেশি প্রিমিয়াম প্রসেসর দিতে চাইছে না শাওমি। নাহলে তাদের দাম বাড়াতে হবে। তবে Pro ও Ultra মডেলগুলিতে Snapdragon 8 Elite Gen 6 Pro চিপসেট থাকবে।

প্রসঙ্গত, Xiaomi 17 সিরিজ গত সেপ্টেম্বরে বিশ্বের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে চীনে রিলিজ হয়েছিল। বেস মডেলে 6.3 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। ফোনের পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের৷ হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh ব্যাটারি। এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Realme Note 80 শক্তিশালী 6,300mAh ব্যাটারি ও মজবুত বডির সাথে 9,000 টাকার মধ্যে লঞ্চ হল
  2. Vivo V70 FE: ভিভো কম বাজেটে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং সহ সুন্দর ফোন আনল
  3. Poco X8 Pro সিরিজ মার্চ 17 লঞ্চ হচ্ছে, থাকবে অবিশ্বাস্য 9,000mAh ব্যাটারি ও শক্তিশালী 5G প্রসেসর
  4. Samsung Galaxy M17e 5G দেশে সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারির সাথে মার্চে লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন
  5. 7,200mAh ব্যাটারি ও 4K ক্যামেরার সাথে আসছে Vivo Y51 Pro, লঞ্চের আগেই দাম ফাঁস
  6. Oppo আনতে পারে প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন, পিছনে ফেলবে DSLR-কে
  7. Realme-এর বাজেট ফোন সেল শুরু হল, সস্তায় 7000mAh ব্যাটারি, কুলিং সিস্টেম, 144Hz ডিসপ্লের মতো ফিচার্স
  8. WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ
  9. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  10. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »