iQOO 15R তুফানি ফিচার্সের সাথে ভারতে আসছে, ফোন গরম হলে দ্রুত ঠান্ডা করবে বিশেষ কুলিং প্রযুক্তি

iQOO 15R ভারতে ফেব্রুয়ারি 24 লঞ্চ হওয়ার কথা আগেই নিশ্চিত করা হয়েছে।

iQOO 15R তুফানি ফিচার্সের সাথে ভারতে আসছে, ফোন গরম হলে দ্রুত ঠান্ডা করবে বিশেষ কুলিং প্রযুক্তি

Photo Credit: iQOO

iQOO 15R is equipped with an AMOLED display with support for 144Hz refresh rate

হাইলাইট
  • iQOO 15R এর সামনে 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে আছে
  • ফোনের কুলিং সিস্টেম 10 মিনিটে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস কমাতে সক্ষম
  • এটি IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করবে
বিজ্ঞাপন

iQOO 15R ভারতে ফেব্রুয়ারি 24 লঞ্চ হওয়ার কথা আগেই নিশ্চিত করা হয়েছে। এটি OnePlus 15R মডেলের পর দেশের দ্বিতীয় Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হতে চলেছে। এতে প্রাইমারি চিপসেটের পাশাপাশি Q2 গেমিং চিপ এবং নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট চিপ থাকছে। অফিসিয়াল রিলিজের দুই সপ্তাহ আগে এই আসন্ন ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনের আরও বেশ কিছু বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। iQOO 15R এর ডিসপ্লে, কানেক্টিভিটি অপশন, IP রেটিং সহ বিভিন্ন তথ্য সামনে এনেছে কোম্পানি। এটি 7,600mAh ব্যাটারি যুক্ত ভারতের সবথেকে পাতলা (7.9 মিমি) ফোন হতে চলেছে।

iQOO 15R ফোনের ডিসপ্লে, কানেক্টিভিটি, ও IP রেটিং

আইকু 15আর ফোনে IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকবে। অর্থাৎ ভিতরে যেমন ধুলো প্রবেশ করতে পারবে না, তেমনই দীর্ঘসময় জলের নিচে ডুবে থাকলেও ক্ষতি হবে না। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। IR (ইনফ্রারেড) ব্লাস্টার থাকার ফলে ফোনটিকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করে সহজে টিভি, ফ্যান, এসি এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণ সম্ভব হবে।

অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে, iQOO 15R এর সামনে অ্যামোলেড আই কেয়ার ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, এবং HDR10+ অফার করবে। ফোনে ব্লুটুথ 6, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট, ও Wi-Fi 7 কানেক্টিভিটি সাপোর্ট পাওয়া যাবে। এতে শক্তিশালী 7,600mAh ব্যাটারির সাথে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনে বাইপাস চার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনে Android 16 নির্ভর OriginOS 6 প্রি-ইনস্টল করা থাকবে। কোম্পানি 4 বছর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। ছবি এবং ভিডিও তোলার জন্য, পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর থাকবে।

iQOO 15R এর ক্যামেরা সেটআপে 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। সুপার নাইট মোড ও পোট্রেট মোডের মতো শুটিং মোডও থাকবে। ফোনটিকে ঠান্ডা রাখবে 6,500 স্কোয়ার মিমি আইসকোর ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। কোম্পানির দাবি, এটি 10 মিনিটের মধ্যে ডিভাইসের অভ্যন্তরীণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর ক্ষমতা রাখে।

iQOO 15R ফোনের হাইলাইট হল পারফরম্যান্স। এটি  স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপসেট দ্বারা পরিচালিত। তিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এই ফ্ল্যাগশিপ স্তরের প্রসেসরের পিক ক্লক স্পিড 3.8 গিগাহার্টজ। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 3.5 মিলিয়নের বেশি স্কোর করেছে। CPU ও NPU পারফরম্যান্সে যথাক্রমে 36 শতাংশ এবং 46 শতাংশ উন্নতি লক্ষ্য করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »