লঞ্চ হল Nokia 5.1 Plus: বিক্রি শুরু সেপ্টেম্বরে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 অগাস্ট 2018 15:25 IST
হাইলাইট
  • ভারতে Nokia 5.1 Plus ফোনের দাম জানানো হয়নি
  • সেপ্টেম্বর মাস থেকে ভারতে Nokia 5.1 Plus ফোন বিক্রি শুরু হবে
  • তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Nokia 5.1 Plus

Nokia 5.1 Plus একটি Android One স্মার্টফোন

 

মঙ্গলবার লঞ্চ হল Nokia 5.1 Plus। একই ইভেন্টে Nokia 6.1 Plus ফোনটি লঞ্চ করেছে HMD Global। নতুন জেনারেশানের ডিজাইনের এই দুটি ফোনের ডিসপ্লের উপরে একটি কালো নচ দেখা যাবে। এই বছর চিনে Nokia X5 ফোনটি লঞ্চ করেছিল HMD Global। নাম বদলে ভারতের বাজারে Nokia 5.1 Plus নামে এই ফোন লঞ্চ করা হয়েছে। তবে চিনের বাইরে গ্লোবাল ভেরিয়েন্ট Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে। এই কারণে Nokia 5.1 Plus ফোনে স্টক Android অপারেটিং সিস্টেম চলবে। একই সাথে জলদি এই ফোনে নতুন Android আপডেট ও মাসিক সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে।

Advertisement

Nokia 5.1 Plus এর দাম

মঙ্গলবারের ইভেন্টে ভারতে Nokia 5.1 Plus ফোনের দাম জানানো হয়নি। তবে ইউরোপে এই ফোনেরর দাম হবে 199 ইউরো (প্রায় 15,900 টাকা)। সেপ্টেম্বর মাস থেকে ভারতে Nokia 5.1 Plus ফোন বিক্রি শুরু হবে। কোম্পানি জানিয়েছে শুধুমাত্র Flipkart ও কোম্পানির ওয়েবসাইট থেকে Nokia 5.1 Plus কেনা যাবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Nokia 5.1 Plus।

Nokia 5.1 Plus স্পেসিফিকেশান

Nokia 5.1 Plus এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia 5.1 Plus এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ। Nokia 5.1 Plus এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। এর সাথেই থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 5.1 Plus এ থাকবে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2, GPS, A-GPS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, FM রেডিও আর ডুয়াল 4G ডুয়াল VoLTE। Nokia 5.1 Plus এ একটি 3060 mAh ব্যাটারি থাকবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks very stylish
  • Android One with regular updates
  • Great battery life
  • Good app and gaming performance
  • Bad
  • Hybrid dual-SIM
  • Cameras struggle in low light
  • Gets warm quickly in games
 
KEY SPECS
Display 5.86-inch
Processor MediaTek Helio P60
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  2. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  3. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  4. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  5. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  6. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  7. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  8. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  9. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  10. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.