অগাস্টে লঞ্চ হবে দুটি নতুন Nokia ফোন, সামনে এল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জুলাই 2019 17:16 IST
হাইলাইট
  • Nokia 6.2 ফোনে থাকবে 6 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে
  • থাকতে পারে Snapdragon 660 চিপসেট, 6GB RAM
  • Nokia 7.2 ফোনে থাকছে একটি 6.18 ইঞ্চি FHD+ HDR10 ডিসপ্লে

Nokia 6.2 আর Nokia 7.2 ফোনে থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা

Photo Credit: ITHome

অগাস্ট মাসে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Nokia। এই দুটি ফোন হল Nokia 6.2 আর Nokia 7.2। এর মধ্যে অন্তত একটি ফোন ভারতে লঞ্চ করবে HMD Global। এপ্রিল মাসে লঞ্চ হওয়া Nokia X71 ফোনের নাম বদলে বাজারে আসতে পারে Nokia 6.2। আপাতত ভারতে ও রাশিয়ায় এই দুই স্মার্টফোন লঞ্চ হবে। দুই ফোনের পিছনেই থাকবে তিনটি করে ক্যামেরা। তবে এই ক্যামেরায় আলাদা ডিজাইন ব্যবহার হয়েছে।

রিপোর্টে জানানো হয়েছে একই দিনে লঞ্চ হবে Nokia 6.2 আর Nokia 7.2। তবে অগাস্ট মাসে কবে এই দুই ফোন লঞ্চ হবে জানা যায়নি। ভারত ও রাশিয়ায় লঞ্চ হবে এই দুই স্মার্টফোন।

Nokia 6.2 ফোনে থাকবে 6 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ডিসপ্লের নীচে থাকছে 13 মেগাপিক্সেল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। Nokia 6.2 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেল সেন্সর। এই ফোনে থাকতে পারে Snapdragon 660 চিপসেট, 6GB RAM, 64GB স্টোরেজ আর 3,300 mAh ব্যাটারি।

Nokia 7.2
ছবি: NokiaPowerUser

TNokia 7.2 ফোনে থাকছে একটি 6.18 ইঞ্চি FHD+ HDR10 ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ এর ভিতরে থাকছে সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 অথবা Snapdragon 710 চিপসেট। 4GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Nokia 7.2 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। তবে অন্য দুই সেন্সর সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। থাকছে একটি 3,500 mAh ব্যাটারি আর কুইক চার্জ সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.