কবে লঞ্চ হবে Nokia 7.1 Plus?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অক্টোবর 2018 18:08 IST
হাইলাইট
  • 11 অক্টোবর লঞ্চ হবে নতুন Nokia 7.1 Plus
  • Nokia 7.1 Plus এ থাকছে 13MP+12MP ডুয়াল ক্যামেরা
  • সোমবার বিক্রি শুরু হয়েছে Nokia 5.1 Plus

Android One প্রোজেক্টের অধীনে লঞ্চ হবে Nokia 7.1 Plus

Photo Credit: OnLeaks/ MySmartPrice

 

আগামী 11 অক্টোবর ভারতে লঞ্চ হবে নতুন Nokia 7.1 Plus। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে HMD Global। যদিও এই ইভেন্টে কোন ফোন লঞ্চ হবে তা জানায়নি কোম্পানি। এর আগেই লন্ডনে এক ইভেন্টে আগামী 4 অক্টোবর লঞ্চ হবে Nokia 7.1 Plus অথবা Nokia X7। এই খবর সত্যি হলে Nokia 5.1 Plus ও Nokia 6.1 Plus এর পরে শিঘ্রই ভারতে আসতে চলেছে Nokia 7.1 Plus। প্রসঙ্গত সোমবার বিক্রি শুরু হয়েছে Nokia 5.1 Plus।

ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশান ওয়াবসাইটে দেখা গিয়েছে Nokia 7.1 Plus। Nokia 7.1 Plus এ থাকবে 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সাথে থাকবে 2.2 GHz অক্টাকোর চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 7.1 Plus এ থাকছে 13MP+12MP ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা আর 3400 mAh ব্যাটারি।

ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Nokia 7.1 Plus সম্পর্কে একাধিক খবর প্রকাশিত হয়েছে। সেখান থেকে জানা হয়েছে এই ফোন Nokia 6.1 Plus এর একটি বড় ভার্সার হতে চলেছে। Nokia 7.1 Plus ফোনের ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের পিছনে থাকবে ভার্টিকাল ডিউয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Android One প্রোজেক্টের অধীনে লঞ্চ হবে Nokia 7.1 Plus। ফলে এই ফোনে চলবে স্টক Android অপারেটিং সিস্টেম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.