JioPhone কে টেক্কা দিতে Nokia –র বাজি ‘বানানা ফোন’

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 অক্টোবর 2018 16:02 IST
হাইলাইট
  • JioPhone এর মতোই Nokia 8110 4G তেই চলবে KaiOS অপারেটিং সিস্টেম
  • Nokia 8110 4G এর দাম 5999 টাকা
  • কলার মতো রঙ ও আকারের টেক দুনিয়ায় জন্য ‘বানানা ফোন’ নামেই জনপ্রিয়

Nokia 8110 4G এর দাম 5999 টাকা

বহুদিন আগেই বিশ্ব বাজারে এসেছিল এই ফিচারফোন। অবশেষে ভারতে লঞ্চ হল  Nokia 8110 4G। কলার মতো রঙ ও আকারের টেক দুনিয়ায় জন্য ‘বানানা ফোন’ নামেই জনপ্রিয় এই ফোনটি। এই ফোনে রয়েছে পুরোনো ফিচার ফোনের মতো স্লাইডিং মেকানিজম। JioPhone এর মতোই  Nokia 8110 4G তেই চলবে KaiOS অপারেটিং সিস্টেম। তাই এই ফোনে WhatsApp, YouTube এর জনপ্রিয় অ্যাপগুলি ব্যবহার করা যাবে। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে HMD Global এর লেটেস্ট Android স্মার্টফোন Nokia 3.1 Plus। 

Nokia 8110 4G বানানা ফোনের দাম

Nokia 8110 4G এর দাম 5999 টাকা। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী 24 অক্টোবর থেকে সারা দেশের অফলাইন রিটেলারদের কাছে পাওয়া যাবে এই ফোন।

Advertisement

Nokia 8110 4G বানানা ফোন স্পেসিফিকেশান

ডুয়াল সিম  Nokia 8110 4G তে চলবে KaiOS অপারেটিং সিস্টেম। ফোনে রয়েছে একটি 2.45 ইঞ্চি QVGA কার্ভড ডিসপ্লে। ফোনেরভিতরে রয়েছে একটি Snapdragon 205 চিপসেট, 512MB RAM আর 4GB স্টোরেজ। তবে এই ফোনে microSD কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

Nokia 8110 4G তে রয়েছে একটি 2MP রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। তবে ফোনের সামনে কোন ক্যামেরা নেই। কানেক্টিভিটির জন্য  Nokia 8110 4Gতে রয়েছে 4G VoLTE সাথে hotspot, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, FM রেডিও, একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 1,500 mAh ব্যাটারি।  Nokia 8110 4G ফোনের ওজন 117 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  2. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  3. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  4. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  5. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  6. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  7. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  8. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  9. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  10. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.