JioPhone কে টেক্কা দিতে Nokia –র বাজি ‘বানানা ফোন’

ভারতে লঞ্চ হল  Nokia 8110 4G। কলার মতো রঙ ও আকারের টেক দুনিয়ায় জন্য ‘বানানা ফোন’ নামেই জনপ্রিয় এই ফোনটি। JioPhone এর মতোই  Nokia 8110 4G তেই চলবে KaiOS অপারেটিং সিস্টেম।

JioPhone কে টেক্কা দিতে Nokia –র বাজি ‘বানানা ফোন’

Nokia 8110 4G এর দাম 5999 টাকা

হাইলাইট
  • JioPhone এর মতোই Nokia 8110 4G তেই চলবে KaiOS অপারেটিং সিস্টেম
  • Nokia 8110 4G এর দাম 5999 টাকা
  • কলার মতো রঙ ও আকারের টেক দুনিয়ায় জন্য ‘বানানা ফোন’ নামেই জনপ্রিয়
বিজ্ঞাপন

বহুদিন আগেই বিশ্ব বাজারে এসেছিল এই ফিচারফোন। অবশেষে ভারতে লঞ্চ হল  Nokia 8110 4G। কলার মতো রঙ ও আকারের টেক দুনিয়ায় জন্য ‘বানানা ফোন’ নামেই জনপ্রিয় এই ফোনটি। এই ফোনে রয়েছে পুরোনো ফিচার ফোনের মতো স্লাইডিং মেকানিজম। JioPhone এর মতোই  Nokia 8110 4G তেই চলবে KaiOS অপারেটিং সিস্টেম। তাই এই ফোনে WhatsApp, YouTube এর জনপ্রিয় অ্যাপগুলি ব্যবহার করা যাবে। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে HMD Global এর লেটেস্ট Android স্মার্টফোন Nokia 3.1 Plus। 

Nokia 8110 4G বানানা ফোনের দাম

Nokia 8110 4G এর দাম 5999 টাকা। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী 24 অক্টোবর থেকে সারা দেশের অফলাইন রিটেলারদের কাছে পাওয়া যাবে এই ফোন।

Nokia 8110 4G বানানা ফোন স্পেসিফিকেশান

ডুয়াল সিম  Nokia 8110 4G তে চলবে KaiOS অপারেটিং সিস্টেম। ফোনে রয়েছে একটি 2.45 ইঞ্চি QVGA কার্ভড ডিসপ্লে। ফোনেরভিতরে রয়েছে একটি Snapdragon 205 চিপসেট, 512MB RAM আর 4GB স্টোরেজ। তবে এই ফোনে microSD কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

Nokia 8110 4G তে রয়েছে একটি 2MP রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। তবে ফোনের সামনে কোন ক্যামেরা নেই। কানেক্টিভিটির জন্য  Nokia 8110 4Gতে রয়েছে 4G VoLTE সাথে hotspot, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, FM রেডিও, একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 1,500 mAh ব্যাটারি।  Nokia 8110 4G ফোনের ওজন 117 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »