Jio Phone এ হাজির হল YouTube অ্যাপ

ইতিমধ্যেই Jio Phone এর জন্য লঞ্চ হয়েছে WhatsApp। এবার এই ফিচার ফোনে পৌঁছালো YouTube অ্যাপ। প্রসঙ্গত এখনো পর্যন্ত 2.5 কোটি Jio Phone বিক্রি করেছে মুকেশ আম্বানির কোম্পানি।

Jio Phone এ হাজির হল YouTube অ্যাপ
হাইলাইট
  • 15 অগাস্ট Jio Phone-এ WhatsApp আর YouTube অ্যাপ লঞ্চ হওয়ার কথা ছিল
  • ইতিমধ্যেই Jio Phone এর জন্য লঞ্চ হয়েছে WhatsApp
  • এবার এই ফিচার ফোনে পৌঁছালো YouTube অ্যাপ
বিজ্ঞাপন

15 অগাস্ট Jio Phone-এ WhatsApp আর YouTube অ্যাপ লঞ্চ হওয়ার কথা ছিল। পরে কোম্পানি জানিয়েছিল আপাতত Jio Phone আর Jio Phone 2-তে WhatsApp অ্যাপ আসলেও YouTube আসতে আরও কিছুটা দেরি হবে। ইতিমধ্যেই Jio Phone এর জন্য লঞ্চ হয়েছে WhatsApp। এবার এই ফিচার ফোনে পৌঁছালো YouTube অ্যাপ। প্রসঙ্গত এখনো পর্যন্ত 2.5 কোটি Jio Phone বিক্রি করেছে মুকেশ আম্বানির কোম্পানি। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে ফিচার ফোনের নতুন ভার্সান Jio Phone 2।

আরও পড়ুন: Jio Phone 2 ফ্ল্যাশ সেলে বাজিমাত করুন এই উপায়ে

নিজের Jio Phone বা Jio Phone 2 তে WhatsApp ইনস্টল করার জন্য JioStore এ যান। সেখানে YouTube সার্চ করুন। এরপরে ‘Install’ এ ক্লিক করলেই Jio Phone বা Jio Phone 2 তে YouTube ইনস্টল হয়ে যাবে। তবে Jio Phone এ YouTube চলার জন্য ফোনে লেটেস্ট সফটওয়্যার থাকা বাধ্যতামূলক। এর জন্য ফোনের Settings > Device > Software update তে গিয়ে সফটওয়্যার আপডেট চেক করে নিতে পারেন।

আরও পড়ুন: Jio Phone-এ Google Maps ব্যবহার করবেন কীভাবে?

ইতিমধ্যেই ভারতে কয়েক কোটি গ্রাহক প্রতিদিন YouTube ব্যবহার করেন। এতদিন শুধুমাত্র স্মার্টফোনেই WhatsApp ও YouTube ব্যবহার করা যেত। এবার দেশের সবথেকে জনপ্রিয় দুই ফিচার ফোনে WhatsApp ও YouTube এর আগমন নিঃসন্দেহে এই দেশে Jio Phone কে আরও জনপ্রিয় করে তুলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  2. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  3. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  4. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  5. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  6. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  7. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  8. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  9. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  10. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »