QWERTY কি-প্যাড, WhatsApp, YouTube সহ লঞ্চ হল Jio Phone 2

15 আগস্ট থেকে ভারতে Jio Phone 2 কিনতে পাওয়া যাবে। Jio Phone 2 এর দাম 2,999 টাকা।

QWERTY কি-প্যাড, WhatsApp, YouTube সহ লঞ্চ হল Jio Phone 2
হাইলাইট
  • এই ফোনে থাকছে QWERTY কি-প্যাড
  • Jio Phone 2 এর দাম 2,999 টাকা
  • 15 আগস্ট থেকে ভারতে Jio Phone 2 কিনতে পাওয়া যাবে
বিজ্ঞাপন

Reliance Jio-র বার্ষিক সাধারন সভায় বৃহষ্পতিবার নতুন Jio Phone 2 লঞ্চ হয়েছে। গত বছরের Jio Phone  এর থেকেডিজাইন ও স্পেসিফিকেশানে একাধিক উন্নতি হয়েছে Jio Phone 2 তে। এবার Jio Phone 2 তে জনপ্রিয় WhatsApp ও YouTube অ্যাপদুটি চলতে দেখা যাবে। নতুন Jio Phone 2 এর ডিজাইন ব্ল্যাকবেরি ফোনের ডিজাইন থেকে আনুপ্রানিত। এই ফোনে থাকছে QWERTY কি-প্যাড। বাজারে একই সাথে Jio Phone ও Jio Phone 2 দুটি ফোনই কেনা যাবে। এই একই ইভেন্টে কোম্পানি Jio GigaFiber ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে।

Jio Phone 2-এর দাম 

15 আগস্ট থেকে ভারতে Jio Phone 2 কিনতে পাওয়া যাবে। Jio Phone 2 এর দাম 2,999 টাকা। একই ইভেন্টে মুকেশ আম্বানি Jio Phone Monsoon Hungama অফার ঘোষনা করেছেন। এই অফারে যে কোন ফিচার ফোন গ্রাহক এক্সচেঞ্জে মাত্র 501 টাকায় নতুন Jio Phone পেয়ে যাবেন। 21 জুলাই থেকে এই অফার শুরু হবে।

Jio Phone 2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM  রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।

আগেই Jio Phone এর জন্য Google Assistant লঞ্চ করেছিল Google। এবার এই ফোনে YouTube সাপোর্ট দেওয়া শুরু করল Google। Facebook ও এই ফোনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ দেখে Jio Phone 2 তে WhatsApp সাপোর্ট দেওয়ার কথা ঘোষনা করেছেন। এই বছর ফেব্রুয়ারী মাসে Jio Phone এ আলাদা অ্যাপ লঞ্চ করেছিল Facebook।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »