ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 12 সেপ্টেম্বর ফ্ল্যাশসেলে Jio Phone 2 কেনা যাবে। আশা করা হচ্ছে ফ্ল্যাশসেলে অর্ডারের বন্যা বয়ে যাবে।
বুধবার দুপুর 12টায় Jio.com এ শুরু হবে Jio Phone 2 ফ্ল্যাশ সেল।
বুধবার দুপুর 12টায় ফ্ল্যাশ সেলে কেনা যাবে Jio Phone 2। এটি কোম্পানির লেটেস্ট ফিচারফোনের চতুর্থ ফ্ল্যাশ সেল। প্রথম তিনটি সেলে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে Jio Phone 2 স্টক শেষ হয়ে গিয়েছিল।বুধবার দুপুর 12টায় কোম্পানির ওয়েবসাইট Jio..com থেকে কেনা যাবে Jio Phone 2।
আরও পড়ুন: এবার Jio Phone 2 থেকেই ব্যবহার করুন WhatsApp
আগের ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কেনার চেষ্টা করেও বিফল হয়ে থাকলে দুপুর 12টার আগে Jio.com ওয়েবসাইটে লগ ইন করে রাখুন। এছাড়াও জলদি চেক আউটের জন্য নিজের অ্যাকাউন্টে ঠিকানা আগে থেকেই যোগ করে রাখুন।
কম্পিউটার থেকে এই ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কিনলে পাওয়ার সুযোগ বেশি থাকে। এছাড়াও কম্পিউটারে Google Chrome ব্রাউজারের জন্য একাধিক এক্সটেনশানের মাধ্যমে সহজেই ফ্ল্যাশ সেল থেকে এই ফিচার ফোন কেনা সম্ভব।
আরও পড়ুন: লঞ্চ হল Jio Phone 2
ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 12 সেপ্টেম্বর ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কেনা যাবে। আশা করা হচ্ছে ফ্ল্যাশ সেলে অর্ডারের বন্যা বয়ে যাবে। তাই শিপিং এ দেরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন টেক গুরুরা।
ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo V80, S2 FE Reportedly Get BIS Certification Hinting at Imminent India Launch; X500 Pro Max Appears on NBTC
Vivo V80 India Launch Officially Teased, Key Details Revealed: What You Need to Know