একটা ফোনে পাঁচটা ক্যামেরা! গল্প নয় সত্যি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জানুয়ারী 2019 12:17 IST
হাইলাইট
  • Nokia 9 PureView ফোনের পিছনে থাকবে পাঁচটি ক্যামেরা।
  • এই ফোনে থাকছে Snapdragon 845 চিপসেট
  • জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে Nokia 9 PureView

Nokia 9 PureView ফোনের পিছনে থাকবে পাঁচটি ক্যামেরা

Photo Credit: Twitter/ Evan Blass

Nokia 9 PureView ফোনের পিছনে থাকবে পাঁচটি ক্যামেরা। সম্প্রতি এই ফোনের একটি 360 ডিগ্রি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। এই ফোনে থাকছে এজ-টি-এজ "পিওরডিসপ্লে" প্যানেল। কয়েকদিন আগেই ইন্টারনেটে এই ফোনের ছবি প্রকাশ হয়েছিল। নতুন এই ফোনে থাকছে বিশাল একটি সেলফি ক্যামেরা। তবে Nokia 9 PureView ফোনের ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি।

সম্প্রতি Nokia 9 PureView  ফোনের নতুন ছবি প্রকাশিত হয়েছে টুইটারে। এই ছবিতে ফোনের ডিসপ্লের পাশে পাতলা বেজেল দেখা গিয়েছে। ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। ফোনের পাশে রয়েছে মেটাল ফ্রেম।

Advertisement

একই ছবিতে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। বৃত্তাকারে এই ক্যামেরাগুলি রয়েছে। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ইতিমধ্যেই কয়েকটি রিপোর্টে জানানো হয়েছে Nokia 9 PureView ফোনে থাকবে 6 ইঞ্চি ডিসপ্লে, 8GB RAM আর 256GB স্টোরেজ।

 

Nokia 9 PureView ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি। অর্থাৎ এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে চলেছে। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়ার কারনে এই ফোন লঞ্চের সময় লেটেস্ট Android Pie প্রিলোডেড থাকতে পারে।

Advertisement

গত সপ্তাহে এক রিপোর্টে জানা গিয়েছিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে Nokia 9 PureView।

আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 এ থাকবে Android 9 Pie অপারেটিং সিস্টেম, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি। এই ফোনে থাকছে Snapdragon 845 চিপসেট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.