Nokia 9 এ থাকবে Android 9 Pie অপারেটিং সিস্টেম, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি। এই ফোনে থাকছে Snapdragon 845 চিপসেট।
Photo Credit: Twitter/ Evan Blass
Nokia 9 PureView ফোনের পিছনে থাকবে পাঁচটি ক্যামেরা
Nokia 9 PureView ফোনের পিছনে থাকবে পাঁচটি ক্যামেরা। সম্প্রতি এই ফোনের একটি 360 ডিগ্রি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। এই ফোনে থাকছে এজ-টি-এজ "পিওরডিসপ্লে" প্যানেল। কয়েকদিন আগেই ইন্টারনেটে এই ফোনের ছবি প্রকাশ হয়েছিল। নতুন এই ফোনে থাকছে বিশাল একটি সেলফি ক্যামেরা। তবে Nokia 9 PureView ফোনের ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি।
সম্প্রতি Nokia 9 PureView ফোনের নতুন ছবি প্রকাশিত হয়েছে টুইটারে। এই ছবিতে ফোনের ডিসপ্লের পাশে পাতলা বেজেল দেখা গিয়েছে। ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। ফোনের পাশে রয়েছে মেটাল ফ্রেম।
একই ছবিতে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। বৃত্তাকারে এই ক্যামেরাগুলি রয়েছে। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ইতিমধ্যেই কয়েকটি রিপোর্টে জানানো হয়েছে Nokia 9 PureView ফোনে থাকবে 6 ইঞ্চি ডিসপ্লে, 8GB RAM আর 256GB স্টোরেজ।
Nokia 9 PureView ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি। অর্থাৎ এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে চলেছে। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়ার কারনে এই ফোন লঞ্চের সময় লেটেস্ট Android Pie প্রিলোডেড থাকতে পারে।
গত সপ্তাহে এক রিপোর্টে জানা গিয়েছিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে Nokia 9 PureView।
আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 এ থাকবে Android 9 Pie অপারেটিং সিস্টেম, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি। এই ফোনে থাকছে Snapdragon 845 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999