Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 মার্চ 2026 16:56 IST
হাইলাইট
  • Nothing Phone 3a-এর পিছনে 63টি মিনি LED নিয়ে গঠিত নতুন গ্লিফ বার আছে
  • ফোনটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার সাথে এসেছে
  • Nothing Phone 4a রান করে Snapdragon 7s Gen 4 প্রসেসরে

Nothing Phone 4a is available in four color options

Photo Credit: Nothing

Nothing Phone 4a Series আজ ভারতে লঞ্চ হয়েছে। এই সিরিজে স্ট্যান্ডার্ড Phone 4a এবং Phone 4a Pro অর্ন্তভুক্ত আছে। Nothing Phone 4a মডেলে ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে। গত বছরের Phone 3a তুলনায় দেখতে আরও নজরকাড়া লাগছে। ফোনে 63টি মিনি LED নিয়ে গঠিত নতুন স্টাইলের গ্লিফ বার আছে। হ্যান্ডসেটের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, IP64 জল ও ধুলোরোধী রেটিং, 50W ফাস্ট চার্জিং, 70x আল্ট্রা জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স,  NFC, ইত্যাদি। চলুন নতুন নাথিং ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Nothing Phone 4a দাম

Nothing Phone 4a ভারতে তিনটি স্টোরেজ অপশনে এসেছে। বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 31,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 34,999 টাকা। আর টপ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম হল 37,999 টাকা। এটি সাদা, কালো, নীল, ও পিঙ্ক কালার অপশনে উপলব্ধ। ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, ক্রোমা, এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে মার্চ 13 থেকে সেল হবে। লঞ্চ অফারে 3,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট ও 4,000 টাকা এক্সচেঞ্জ বিনিফিট মিলবে।

Nothing Phone 4a স্পেসিফিকেশন ও ফিচার্স

নাথিং ফোন 4a ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। ব্যাক প্যানেলে f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Samsung GN9), 3.5x অপটিক্যাল জুম, 7x ইন-সেন্সর জুম, এবং 70x আল্ট্রা জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (Samsung JN5), ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান।

পিছনের ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। নাথিং-এর নতুন ফোনে একটি 6.78 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 30 হার্টজ-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,224 x 2,720 পিক্সেল), 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করবে।

Nothing Phone 4a রান করে Snapdragon 7s Gen 4 প্রসেসরে। এটি 12 জিবি LPDDR5x র‍্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,400mAh ব্যাটারি। 50W ফাস্ট চার্জারের মাধ্যমে 0-50 ও 50-100 শতাংশ চার্জ হতে যথাক্রমে 22 মিনিট ও 64 মিনিট সময় লাগবে।

Nothing Phone 4a মডেলেও গ্লিফ লাইট রাখা হয়েছে। তবে এটি একাধিক স্ট্রিপের বদলে একটি গ্লিফ বারে 63টি মিনি এলইডি লাইট দিয়ে গঠিত। সংস্থা দাবি করছে, নতুন লাইটিং সিস্টেম আগের প্রজন্মের তুলনায় প্রায় 40 শতাংশ বেশি উজ্জ্বল৷ গ্লিফ বারে জেনারেটিভ রিংটোন, গ্লিফ টাইমার, ক্যামেরা কাউন্টডাউন, লাইভ নোটিফিকেশন, গ্লিফ প্রোগ্রেস, ফ্লিপ টু রেকর্ড, ও এসেন্সিয়াল নোটিফিকেশনের মতো স্মার্ট ফিচার্স যুক্ত হয়েছে।

ফোনের পিছনের লাইট বিভিন্ন ফাংশনের জন্য সিগন্যালের কাজ করবে, ফলে ইউজাররা স্ক্রিন না দেখেই নোটিফিকেশন বূঝতে পারবে। ডিভাইসে Android 16 ভিত্তিক Nothing OS 4.1 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। নাথিং তিন বছর অ্যান্ড্রয়েড আপডেট ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

 
KEY SPECS
Display 6.78-inch
Processor Snapdragon 7s Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5400mAh
OS Android 16
Resolution 1,224x2,720 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G লঞ্চ হল ভারতে, দুর্দান্ত ক্যামেরা, প্রচুর AI ফিচার্স রয়েছে
  2. Claude AI: ফোন আর হাত দিতে হবে না, আপনার হয়ে কল-মেসেজ করবে এআই, স্মার্টফোন চালাবে নিজেই
  3. Vivo Y11 5G ও Vivo Y21 5G কম দামে 6,500mAh ব্যাটারি এবং তিনটি ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হল
  4. 11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে
  5. একলাফে 7,000 টাকা দাম কমল 50MP সেলফি ক্যামেরার Motorola স্মার্টফোনের
  6. Redmi Note 16 সিরিজের বড় তথ্য ফাঁস, 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা থাকতে পারে
  7. OnePlus 15T ঝড় তুলে লঞ্চ হল, ছোট ফোনে এমন পারফরম্যান্স-ফিচার্স বিশ্বাস হবে না
  8. সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
  9. Redmi Note 15 SE 5G দুর্ধর্ষ লুকস নিয়ে এপ্রিলে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 108MP ক্যামেরা
  10. OnePlus Nord 6 এপ্রিল 7 ভারতে আসছে, 9,000mAh ব্যাটারি সহ ধামাকাদার ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.