বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 31 অগাস্ট 2026 19:02 IST
হাইলাইট
  • Nothing Phone 4a Pro এখন 6,200 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
  • এটি ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল ও গ্লিফ ম্যাট্রিক্সের সঙ্গে এসেছে
  • Nothing Phone 4a Pro ভারতে লঞ্চ হয়েছিল মার্চে

Nothing Phone 4a Pro has a triple rear camera setup

Photo Credit: Nothing

Nothing Phone 4a Pro মার্চের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। বাজারে আসার পর থেকেই একাধিকবার ফোনটির দাম বাড়ানো হয়েছে। কিন্তু এখন ডিভাইসটি 6,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। Nothing দাম কমানোর কোনও ঘোষণা করেনি। কিন্তু এটি Amazon প্ল্যাটফর্মে অফিসিয়াল প্রাইসের তুলনায় প্রায় 6,200 টাকা কমে লিস্টেড থাকতে দেখা গিয়েছে। Phone 4a Pro ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল ও গ্লিফ ম্যাট্রিক্স পেয়েছে। এটি 144Hz ডিসপ্লে,140x জুম ক্যামেরা, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 50W চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং IP65 রেটিং-সহ বিভিন্ন ফিচার্স অফার করে।

Nothing Phone 4a Pro বিক্রি হচ্ছে 6,200 টাকা ছাড়ে

Nothing Phone 4a Pro-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 43,797 টাকায় তালিকাভুক্ত আছে। ফোনটির সাধারণ দাম 49,999 টাকা থেকে শুরু। ফলে ফ্ল্যাট 6,200 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই অফার ফোনের কালো রঙের মডেলের উপর প্রযোজ্য। ফ্লিপকার্টে হ্যান্ডসেটটির স্টার্টিং প্রাইস হল 49,999 টাকা।

Advertisement

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, নাথিং ফোন 4এ প্রো 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, এবং HDR10+ অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,400mAh ব্যাটারি।

Nothing Phone 4a Pro ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 140x হাইব্রিড জুম ও 3.5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ডিভাইসটি Snapdragon 7 Gen 4 প্রসেসরে রান করে। এটি 12 জিবি LPDDR5x র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক Nothing OS 4.1 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড রয়েছে। নাথিং তিনটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique and stylish metal unibody design
  • Glyph Matrix is useful
  • Nothing OS is fun and unique
  • Impressive telephoto camera
  • Good battery life
  • Bad
  • Display does not refresh at 144Hz
  • Lacks HDR support in OTT apps
  • Average ultrawide camera
 
KEY SPECS
Display 6.83-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5400mAh
OS Android 16
Resolution 1260x1800 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.