Nothing Phone 4a and Redmi A7 Pro 5G are expected to become more expensive in August, 2026
Photo Credit: Nothing/Redmi
আগস্ট মাস থেকে দামি হচ্ছে আরও দুই স্মার্টফোন। জুলাই মাস শেষ হওয়ার আগে ফের মূল্যবৃদ্ধির খবরে চিন্তার ভাঁজ ক্রেতাদের কপালে। এমনিতেই স্মার্টফোন মার্কেটে ডামাডোল পরিস্থিতি। বিক্রি তলানিতে, কিন্তু র্যাম, মেমরি চিপ, ও বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়ার গতি থামার কোনও লক্ষণ নেই। লাভ বজায় রাখতে বাজারে আনা নতুন ফোনের ফিচার কাটছাঁট করতে বাধ্য হচ্ছে নির্মাতারা। এই পরিস্থিতিতে আগস্ট থেকে Nothing Phone 4a এবং Redmi A7 Pro 5G কিনতে বেশি খরচ হবে বলে জানা গিয়েছে। দুই ফোনের সমস্ত ভ্যারিয়েন্টের দাম বাড়ানো হচ্ছে।
টিপস্টার সঞ্জু চৌধুরির শেয়ার করা তথ্য অনুসারে, পয়লা আগস্ট থেকে Nothing Phone 4a এর তিনটি মডেলের দাম 3,000 টাকা বৃদ্ধি পাবে। বর্তমানে উপলব্ধ 39,999 টাকা দামের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 42,999 টাকা খরচ হবে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এখন মূল্য 43,999 টাকা। এটি আগস্টে 46,999 টাকায় উপলব্ধ হবে। টপ 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের নতুন দাম হবে 49,999 টাকা।
প্রসঙ্গত, মার্চে লঞ্চের সময় Nothing Phone 4a-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম ছিল 31,999 টাকা। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল যথাক্রমে 34,999 টাকা 37,999 টাকা। অর্থাৎ, ফোনের দাম 12,000 টাকা পর্যন্ত বাড়তে চলেছে।
Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সন বর্তমানে 13,999 টাকায় পাওয়া যায়। কিন্তু এটি আগস্টে দাম বেড়ে 15,499 টাকা হবে। অন্য দিকে, এখন 14,999 টাকায় বিক্রি হওয়া 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম হবে 16,499 টাকা।
1,500 টাকা মূল্যবৃদ্ধি আগস্ট 3 থেকে কার্যকর হবে। উল্লেখ্য, Redmi A7 Pro 5G এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। তখন 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 12,499 টাকা। 128 জিবি মডেল এসেছিল 13,499 টাকায়। তবে Nothing বা Redmi এখনও আনুষ্ঠানিকভাবে মূল্যবৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.