6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 31 মার্চ 2026 23:10 IST
হাইলাইট
  • OnePlus 13s একমাত্র Snapdragon 8 Elite প্রসেসর চালিত সাশ্রয়ী ফোন
  • স্মার্টফোনের বেস মডেলে 6,300 টাকা ডিসকাউন্ট মিলছে
  • এই ফোনের পিছনে একজোড়া 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে

OnePlus 13s is powered by the Snapdragon 8 Elite chipset

Photo Credit: OnePlus

OnePlus 13s গত বছর জুনে ভারতে এসেছিল। লঞ্চের এক বছর সম্পূর্ণ না হতেই ফোনটি আকর্ষণীয় ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। এটি বর্তমানে 50,000 টাকার নিচে একমাত্র ফোন, যা Snapdragon 8 Elite প্রসেসরে রান করে। ফলে পারফরম্যান্স নিয়ে চিন্তা করতে হবে না। এখন ফোনটির উপর 6,300 টাকা ডিসকাউন্ট মিলছে। ফোনে 5,850mAh ব্যাটারি রয়েছে, যা 80W চার্জারে ঝড়ের গতিতে চার্জ হবে। এটি একাধিক AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত প্রোডাক্টিভিটি ও ইমেজিং টুলসের সাথে এসেছে। চলুন OnePlus 13s মডেলের ডিসকাউন্ট ও অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus 13s দাম ও ডিসকাউন্ট অফার

OnePlus 13s গত বছর জুনে ভারতে লঞ্চ হওয়ার সময়  দাম 54,999 টাকা ছিল, যা 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। এটি এখন ফ্লিপকার্টে 48,699 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ সরাসরি 6,300 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফোনটির 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশন 59,999 টাকায় এসেছিল। এখন 56,089 টাকায় সেল হচ্ছে। Flipkart Axis ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা যথাক্রমে 2,433 টাকা এবং 2,803 টাকা ক্যাশব্যাক পাবে।

OnePlus 13s স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস 13এস ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। প্রাইমারি ক্যামেরায় f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর ব্যবহার হয়েছে। দ্বিতীয় ক্যামেরায় থাকা 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স f/2.0 অ্যাপারচার, 2x অপটিক্যাল জুম, ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) অফার করে। সেলফি ও ভিডিও কলের জন্য একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।

OnePlus 13s-এর সামনে একটি 6.32-ইঞ্চি LTPO ProXDR ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, (1,216×2,640 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অ্যাকোয়া টাচ 2.0 প্রযুক্তি ও গ্লোভ মোড থাকায় ভেজা বা গ্লাভস পরা হাতেও স্ক্রিনের উপর টাচ কাজ করবে। Snapdragon 8 Elite চিপসেট, 12 জিবি LPDDR5X র‍্যাম, ও 512 জিবি পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজ ফোনটিকে 50,000 টাকার মধ্যে পাওয়ারহাউস করে তুলেছে।

OnePlus 13s ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,850mAh ব্যাটারি। এর সাথে 80W SuperVOOC  চার্জিং সাপোর্ট আছে। নিরাপত্তার জন্য, হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনে AI কল অ্যাসিস্ট্যান্ট, AI সার্চ, AI ট্রান্সলেশন, ও AI ভয়েসস্ক্রাইবের মতো AI প্রোডাক্টিভিটি টুল আছে। গত বছর জুনে লঞ্চ হলেও, এখনও এই ফ্ল্যাগশিপ ফোন সমান প্রাসঙ্গিক বলা চলে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Compact form factor
  • Flagship-grade CPU performance
  • Excellent primary camera
  • Some useful AI features
  • Long-lasting battery
  • Four years of Android OS upgrades
  • No bloatware
  • Bad
  • Telephoto camera performance
  • Lacks an ultrawide camera
 
KEY SPECS
Display 6.32-inch
Processor Snapdragon 8 Elite
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 5850mAh
OS Android 15
Resolution 1216x2640 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  2. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  3. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  4. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  5. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  6. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  7. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  9. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  10. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.