OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 সেপ্টেম্বর 2026 17:07 IST
হাইলাইট
  • OnePlus 16 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে চলবে
  • এটি 185Hz রিফ্রেশ রেট ও 185FPS গেমিং সাপোর্ট করবে
  • OnePlus 16 একটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসছে

OnePlus 16 will support native 185fps in select games

Photo Credit: OnePlus

OnePlus 16 অক্টোবর 16 লঞ্চ হচ্ছে। চীনে ওয়ানপ্লাসে গেমিং কনফারেন্সে স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এবারেও পারফরম্যান্সকে কেন্দ্র করে নতুন ফ্ল্যাগশিপ ফোন তৈরি করেছে ওয়ানপ্লাস। গত বছর 165 হার্টজ ডিসপ্লের সঙ্গে বাজারে এসেছিল OnePlus 15। উত্তরসূরী মডেলে 185 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টযুক্ত গেমিং ডিসপ্লে থাকছে। নির্দিষ্ট কিছু গেম 185 ফ্রেম প্রতি সেকেন্ডে খেলা যাবে। এই ফোনে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর ব্যবহার হয়েছে। তবে শুধু Qualcomm-এর চিপসেটের উপর নির্ভর না করে উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে নিজস্ব হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে কোম্পানি। এটি ওয়ানপ্লাসের প্রথম ফোন যা 200 মেগাপিক্সেল ক্যামেরা পেয়েছে।

OnePlus 16 স্পেসিফিকেশন ও ফিচার্স

ক্যামেরার দিক থেকে বড় আপগ্রেড আনছে ওয়ানপ্লাস 16। ডিভাইসের পিছনে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এতে 1/1.4 ইঞ্চির বড় সেন্সর ও f/1.6 অ্যাপারচার পাওয়া যাবে। এর সঙ্গে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে, যা 3x অপটিক্যাল জুম এবং 6x লসলেস জুম অফার করবে। এছাড়াও, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে, যা 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্ট করবে।

সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। এটি অটোফোকাস সাপোর্ট করে। ফোনে ওয়ানপ্লাসের নিজস্ব ট্রিপল চিপ আর্কিটেকচার থাকবে। ওয়ানপ্লাসের দাবি, এই সিস্টেম গেম খেলার সময় নেটওয়ার্ক ল্যাটেন্সি কমাবে, টাচ রেসপন্স উন্নত করবে, ও গেম খেলার সময় দ্রুতগতির দৃশ্য আরও পরিষ্কারভাবে দেখা যাবে।

OnePlus 16 সাধারণ অবস্থায় 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। তবে Peace Elite, Arena Breakout, ও Nizhan: Future and Naruto-এর মতো ভিডিও গেমে 185 হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। ফোনটি AnTuTu বেঞ্চমার্কে 53.8 লাখের বেশি স্কোর করেছে। হ্যান্ডসেটের 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এমন রেকর্ড ব্রেকিং স্কোর করতে সক্ষম হয়েছে।

এছাড়াও, রিপোর্ট বলছে ওয়ানপ্লাসের নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 9,000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 100W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তবে OnePlus 16 ভারতে আসার প্রশ্নে বড় সংশয় আছে।

Advertisement

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, OnePlus 16-এর পরিবর্তে ভারতে সাশ্রয়ী মূল্যের OnePlus 16R লঞ্চ করতে পারে কোম্পানি। যদিও সংস্থা বিষয়টি নিয়ে এখনও কিছু জানায়নি। ফ্ল্যাগশিপ Vivo X500, Vivo X500 Pro, Vivo X500 Pro Max, Oppo Find X10, Oppo Find X10 E, Oppo Find X10 Pro Max, Xiaomi 18 Pro, এবং Xiaomi 18 Pro Max ইতিমধ্যেই চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। এবার OnePlus-এর পালা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.