ভারতীয় ক্রেতাদের জন্য ধাক্কা, Oppo ও OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন দেশে না-ও আসতে পারে

OnePlus 16 ও Oppo Find X10 Ultra ভারতে না-ও লঞ্চ হতে পারে।

ভারতীয় ক্রেতাদের জন্য ধাক্কা, Oppo ও OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন দেশে না-ও আসতে পারে

Photo Credit: OnePlus

OnePlus 16 could launch in China in 2026 Q4 to succeed the OnePlus 15 (pictured)

হাইলাইট
  • OnePlus 16 ও Oppo Find X10 Ultra ভারতে না আসার সম্ভাবনাই বেশি
  • Oppo Find X10 Pro Max মডেলকে ভারতে হাই-এন্ড ফোন হিসেবে আনা হতে পারে
  • স্মার্টফোনটি ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসতে পারে
বিজ্ঞাপন

OnePlus 16 ও Oppo Find X10 Ultra ভারতের না-ও আসতে পারে। উভয় সংস্থার নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের স্বাদ থেকে বঞ্চিত থাকতে পারে এই দেশ। OnePlus বা Oppo বিষয়টি নিয়ে কোনও মন্তব্য না করলেও, সূত্রের তরফে এমনই দাবি করা হচ্ছে। গত সপ্তাহে OnePlus আমেরিকা ও ইউরোপের বাজারে ব্যবসা গোটানোর ঘোষণা করেছে। 2027 সালের মধ্যে ভারত ছাড়ার জল্পনাও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে OnePlus 16 এ দেশে রিলিজ না হওয়ার সম্ভাবনা তীব্র হয়েছে। অন্য দিকে, Oppo Find X10 Ultra ভারতে না এলেও, ব্র্যান্ডের আরও একটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ হতে পারে।

OnePlus 16 ও Oppo Find X10 Ultra ভারতে লঞ্চ হবে না

টিপস্টার দেবায়ন রায় সামাজিক গণমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে জানিয়েছেন, OnePlus 16 এবং Oppo Find X10 Ultra ভারতে না আসার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। সংস্থা ফোনগুলির পরিবর্তে 2027 সালে Oppo Find X10 Pro Max মডেলকে ভারতের বাজারে হাই-এন্ড ফোন হিসেবে আনতে পারে। ফোনটি তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সজ্জিত থাকতে পারে বলে দাবি করা হয়েছে।

Oppo Find X10 Pro Max স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারের দেওয়া তথ্য অনুসারে, ওপ্পো ফাইন্ড এক্স10 প্রো ম্যাক্স মডেলের প্রাইমারি ক্যামেরায় 1/1.3 ইঞ্চি 200 মেগাপিক্সেল OIS প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ, টেলিম্যাক্রো ক্যামেরা ও 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হবে। স্মার্টফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে।

Oppo Find X10 Pro Max একটি ফ্ল্যাট LTPO OLED ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে, যা 2K রেজোলিউশন অফার করবে। এটি Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করতে পারে। হ্যান্ডসেটের ব্যাটারি ক্যাপাসিটি 8,000 থেকে 9,000mAh-এর মধ্যে থাকতে পারে। এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ও স্ন্যাপ কী মিলতে পারে।

প্রসঙ্গত, OnePlus জল্পনা সত্যি করে উত্তর আমেরিকা এবং ইউরোপের বাজারে মোবাইল ফোন বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। তবে সংস্থা স্পষ্ট করে বলেছে, তারা ভারতে ব্যবসা চালিয়ে যাবে। তবে এ দেশে ব্র্যান্ডের ডিভাইসগুলির ইউজার ইন্টারফেস হিসেবে OxygenOS বন্ধ করা হচ্ছে ও পরিবর্তে ColorOS ব্যবহার হবে।

ওয়ানপ্লাসের যে সব মডেল ভারতে Android 17 ভার্সন পাওয়ার কথা, সেগুলো ColorOS-এ আপগ্রেড হবে। ব্যবহারকারীরা Android 17 ভিত্তিক ColorOS 17 প্রকাশের পর সেই আপডেট ইনস্টল করে নিতে পারবেন। অন্য দিকে, রিয়েলমিও শীঘ্রই ভারতে তাদের স্মার্টফোনে Realme UI ছেড়ে ColorOS সফটওয়্যার ব্যবহার শুরু করতে পারে। একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, সংস্থার ভবিষ্যতে লঞ্চ করা ফোনগুলি ColorOS 17-এর সঙ্গে উপলব্ধ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Apple ভারতে ফের দাম বাড়াল, কত টাকা বেশি লাগবে জেনে নিন
  2. ভারতীয় ক্রেতাদের জন্য ধাক্কা, Oppo ও OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন দেশে না-ও আসতে পারে
  3. 10,000mAh ব্যাটারি নিয়ে আসছে Oppo A7 Pro Max, থাকবে দারুণ 50MP ফ্রন্ট ক্যামেরা
  4. Google Pixel 11a লঞ্চের আগেই ফাঁস একাধিক তথ্য, গুগলের নতুন মিড-রেঞ্জ ফোনে কী কী থাকছে?
  5. 5,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে নতুন Motorola ফোন, ফ্ল্যাগশিপ কিলার ফিচার্স রয়েছে
  6. Vivo X300 E লঞ্চ হচ্ছে জুলাই 27, দুর্ধর্ষ Zeiss ট্রিপল ক্যামেরা এবং 7,200mAh ব্যাটারি থাকবে
  7. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  8. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  9. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  10. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »