2019 সালের শুরুতে 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 অক্টোবর 2018 12:26 IST
হাইলাইট
  • জানিয়েছে 2019 সালের প্রথমার্ধে 5G স্মার্টফোন লঞ্চ করবে Oneplus
  • OnePlus 6T লঞ্চ ইভেন্টে এই কথা বলেন পিট লাউ
  • Qualcomm এর সাথে হাত মিলিয়ে আমরা 5G স্মার্টফোন বানানোর কাজ চলছে

সোমবার নিউ ইয়র্কে OnePlus 6T লঞ্চ ইভেন্টের কোম্পানির সিইও পিট লাউ

গত সপ্তাহে হংকং এ Qualcomm 4G/ 5G সামিটে OnePlus সহ প্রতিষ্ঠাতা কার্ল পেই জানিয়েছিলেন 2019 সালে 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus। সোমবার নিউ ইয়র্কে OnePlus 6T লঞ্চ ইভেন্টে কোম্পানির সিইও পিট লাউ জানিয়েছে 2019 সালের প্রথমার্ধে 5G স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি।

আরও পড়ুন: ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3,700 mAh ব্যাটারি সহ লঞ্চ হল OnePlus 6T

“আমি আপনাদের সব খবর জানিয়ে দিতে পারি। কিন্তু আমাদের কোম্পানির কর্মীরা তাতে দুঃখ পাবেন।” বলে জানিয়েছেন লাউ। “আমি এটুকুই বলতে পারি যে 2019 সালের প্রথমার্ধে প্রথম 5G স্মার্টফোন বাজারে আনবে OnePlus। Qualcomm এর সাথে হাত মিলিয়ে আমরা 5G স্মার্টফোন বানানোর কাজ করছি।” বলেন তিনি।

একই ইভেন্টে Qualcomm প্রধান ক্রিস্টিয়ানো আমোন বলেন, “অন্য সব নতুন জেনারেশানের মতোই শুরুতে শুধুমাত্র প্রিমিয়াম ফোনে পৌঁছাবে 5G কানেক্টিভিটি। 2019 সালের শুরুতে 5G চিপসেট বানানোর কাজ শেষ হবে।” বলেন আমোন।

আরও পড়ুন: কেন OnePlus 6T থেকে বাদ গেল হেডফোন জ্যাক আর ওয়্যারলেস চার্জিং?

OnePlus এর মতো কোম্পানি সবার আগে 5G স্মার্টফোন লঞ্চ করবে বলে জানিয়েছেন তিনি। 2019 সালে 5G কানেক্টিভিটিকে বাস্তবের রূপ দিতে চায় Qualcomm।

আরও পড়ুন: OnePlus 6T লঞ্চ ইভেন্ট দেখুন এখানে

2019 সালে প্রথম বাজারে আসবে 5G রেডি স্মার্টফোন। ইতিমধ্যেই Samsung জানিয়েছে আগামী বছরের ফ্ল্যাগশিপ Galaxy S10 ফোনে থাকবে 5G কানেক্টিভিটি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, 5G, Qualcomm, Pete Lau, Carl Pei, OnePlus 6T Launch
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.