ভারতে লঞ্চ হল OnePlus 6 Red Edition

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুলাই 2018 11:46 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল OnePlus 6 Red Edition
  • 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের OnePlus 6 Red Edition লঞ্চ হয়েছে
  • এই ফোনের দাম 39,999 টাকা

ভারতে লঞ্চ হল OnePlus 6 Red Edition। এই ফোনে রয়েছে মেটালিক ফিনিশ এর সাথেই একটি লাল গ্লাস এফেক্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে। মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। লঞ্চের মাত্র 22 দিনের মধ্যেই বিশ্বব্যাপী 10 লক্ষ OnePlus 6 বিক্রি হয়েছে বলে জানিয়েছিল কোম্পানি। ইতিমধ্যেই মিডলাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক, সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান আর মার্ভেন অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান ভেরিয়েন্টে ভারতের বাজারে OnePlus 6 ফোনটি পাওয়া যায়।

ভারতে OnePlus 6 Red Edition এর দাম

8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের OnePlus 6 Red Edition এর দাম 39,999 টাকা। আগামী 16 জুন থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু হবে।

OnePlus 6 Red Edition স্পেসিফিকেশান

নতুন OnePlus 6 Red Edition এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 8GB RAM আর Adreno 630 GPU আর 128GB ইন্টারনাল স্টোরেজ।

এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।

OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।

 

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
 
KEY SPECS
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 6 Red Edition, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.