কবে লঞ্চ হবে OnePlus 7T Pro?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 অগাস্ট 2019 10:34 IST
হাইলাইট
  • OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 7T Pro
  • এই ফোনে থাকতে পারে Snapdragon 855 Plus চিপসেট
  • 15 অক্টোবর লঞ্চ হতে পারে এই স্মার্টফোন

OnePlus 7T Pro ফোনে থাকতে পারে Snapdragon 855 Plus চিপসেট

কয়েক দিন আগেই OnePlus 7T Pro ফোনের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছিল। তখন অনেকেই বলেছিলেন এই ফোন লঞ্চ আর বেশি দূরে নেই। এবার OnePlus 7T Pro ফোনের লঞ্চের দিন সামনে এল। গত কয়েক বছরে বছরের শেষে একটি ‘T' ভেরিয়েন্ট লঞ্চ করেছে OnePlus। 2019 সাল তার ব্যাতিক্রম হচ্ছে না। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে অক্টোবর মাসে লঞ্চ হবে OnePlus 7 Pro।

সম্প্রতি ট্যুইটারে ম্যাক্স জে নামে এক ব্যাক্তি জানিয়েছেন 15 অক্টোবর লঞ্চ হবে Samsung Galaxy Pro। গত বছর অক্টোবর মাসেই লঞ্চ হয়েছিল OnePlus 6T। অন্যদিকে OnePlus 5T আর OnePlus 5T লঞ্চ হয়েছিল নভেম্বর মাসে। তবে OnePlus 4T ফোন কখনও লঞ্চ হয়নি। চিনে 4 সংখ্যাকে অশুভ মনে করা হয়। তাই চিনের বেশিরভাগ জায়গা থেকে 4 সংখ্যা বাদ দিয়ে 3  এর পরে 5 ব্যবহার হয়।

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত রিপোর্টে OnePlus 7T Pro ফোনের ছবি সামনে এসেছিল। সেখানে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। ছবিতে OnePlus 7 Pro এর মতোই OnePlus 7T Pro ফোনেও কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা।

OnePlus 7T Pro ফোনে থাকতে পারে একটি Snapdragon 855 Plus চিপসেট। OnePlus 7 Pro ফোনে ছিল Qualcomm Snapdragon 855 চিপসেট। OnePlus 7T Pro ফোনের অন্যান্য স্পেসিফিকেশন OnePlus 7 Pro সাথে মিলে যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 7T Pro, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart ফ্রিডম সেলে মাত্র 13,999 টাকায় দুর্ধর্ষ 5G ফোন, 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও Dolby সাউন্ড আছে
  2. ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার
  3. একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
  4. 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  5. Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
  6. Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
  7. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  8. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  9. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  10. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.