OnePlus Ace 6 Ultra comes with a gaming controller
Photo Credit: OnePlus
OnePlus Ace 6 Ultra লঞ্চ হয়ে গেল। এটি একটি হাই-পারফরম্যান্স ফোন, যা ব্যবহারকারীদের ল্যাগ-ফ্রি গেমিংয়ের অভিজ্ঞতা দেবে। স্মার্টফোনটি Dimensity 9500 চিপসেটের সাথে এসেছে। OnePlus Ace 6 Ultra চারটি IP রেটিং অফার করে। এতে IP66, IP68, IP69, এবং IP69K-স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতা আছে। ফোনে 8,600mAh ডুয়াল সেল ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও, 165Hz রিফ্রেশ রেট, 120W ফাস্ট চার্জিং, গ্লেসিয়ার কুলিং সিস্টেম, 60 ফ্রেম প্রতি সেকেন্ডে (FPS) 4K ভিডিও রেকর্ডিং-সহ একাধিক ফিচার্স পাওয়া যাবে। এই হ্যান্ডসেটের সাথে একটি অভিনব গেমিং কন্ট্রোলার এনেছে সংস্থা।
ওয়ানপ্লাস এস 6 আল্ট্রা 6.78 ইঞ্চির এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যা চীনের BOE তৈরি করেছে। এটি হাই-স্পিড গেমিংয়ের জন্য বিশেষভাবে নির্মিত। এতে 1.5K রেজোলিউশন (1,272 x 2,772 পিক্সেল), 1,800 নিট পিক ব্রাইটনেস, এবং 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট আছে। ফোনের রিফ্রেশ রেট স্বয়ংক্রিয়ভাবে 165 থেকে 144, 120, 90, ও 60 হার্টজে রিফ্রেশ হতে সক্ষম। স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
নিঃসন্দেহে OnePlus Ace 6 Ultra-এর-এর মুখ্য আকর্ষণ পারফরম্যান্স। সংস্থার নতুন 'উইন্ড চেজার গেমিং কার্নেল' প্রযুক্তি সিস্টেম লেভেলে গেমিং পারফরম্যান্স অপ্টিমাইজ করে। ওয়ানপ্লাসের নতুন ফোনে সফটওয়্যার লেভেলে ই-স্পোর্টস অপ্টিমাইজেশন ফিচার্স রয়েছে। শক্তিশালী হার্ডওয়্যার এবং সফটওয়্যার হ্যান্ডেল করবে 8,600mAh ক্ষমতার ব্যাটারি।
Ace 6 Ultra একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে সজ্জিত। পিছনে দুইটি ক্যামেরা রয়েছে — f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, f/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। ডিভাইসে Android 16 নির্ভর OxygenOS 16 প্রি-ইনস্টল করা আছে।
চীনে OnePlus Ace 6 Ultra-এর 12 জিবি + 256 জিবি মডেলের দাম 3,499 ইউয়ান (প্রায় 48,400 টাকা)। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 3,799 ইউয়ান (প্রায় 52,500 টাকা), 4,099 ইউয়ান (প্রায় 56,700 টাকা), ও 4,399 ইউয়ান (প্রায় 60,800 টাকা)।
হ্যান্ডসেটের 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম 5,099 ইউয়ান (প্রায় 70,500 টাকা)। ওয়ানপ্লাসের নয়া গেমিং কন্ট্রোলার কিনতে খরচ হবে 449 ইউয়ান (প্রায় 6,200 টাকা)। এটি গেমিং কনসোলের মতো অভিজ্ঞতা দেবে। এতে ই-স্পোর্টস গ্রেড অ্যান্টেনা দেওয়া আছে, যা সিগন্যানের রিশেপশন উন্নত করে ও অনলাইন গেমিংয়ের সময় ল্যাগ কমায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.