OnePlus Ace 6 Ultra এপ্রিল মাসেই চীনে লঞ্চ হতে পারে।
Photo Credit: OnePlus
OnePlus Ace 6 Ultra will offer a 165Hz refresh rate display
OnePlus Ace 6 Ultra-এর ফার্স্ট লুক প্রকাশ হল। চীনে ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট তাদের আসন্ন হাই-পারফরম্যান্স স্মার্টফোনের ছবি প্রকাশ্যে এনেছেন, যা প্রথম দর্শনেই নজর কাড়বে। ফোনের লুকসকে "Ace Awakening" ডিজাইন হিসেবে বর্ণনা করেছে কোম্পানি। নকশা আকর্ষণীয় করে তুলতে ব্যাক প্যানেলের লেআউট, ফ্রেমের মেটেরিয়াল, ও কর্নারের ট্রানজিশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। OnePlus Ace 6 Ultra বিরাট 8,500mAh ব্যাটারি ও স্মুথ 165Hz ডিসপ্লের সাথে এপ্রিলে লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। এটি OnePlus Ace 6 সিরিজের তৃতীয় মডেল হবে। গত বছর Ace 6 এবং Ace 6 Ultra বাজারে এসেছে।
OnePlus Ace 6 Ultra মডেলের ডিজাইনে চারটি প্রধান এলিমেন্ট যুক্ত করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেল 3D স্টেরিওস্কোপিক লিথোগ্রাফি পদ্ধতিতে নির্মিত, যার মাধ্যমে পিছনে আলো চলাচলের মতো ডায়নামিক এফেক্ট তৈরি হয়। ক্যামেরার অংশে মেটাল কিউব ডেকো রয়েছে। কোম্পানি হিট ইনসুলেটিং মেটাল ফ্রেম ব্যবহার করেছে, যা হাই-পারফরম্যান্স টাস্কের সময় হাতে তাপ পৌঁছনোকে প্রতিহত করে।
এছাড়াও, এক্সট্রা লার্জ আর অ্যাঙ্গেল (গোল কর্নার) হাতের ক্লান্তি কমিয়ে আরও আরামদায়ক গ্রিপ নিশ্চিত করে। এই ফোনে Ace 6 সিরিজের অন্য দুই মডেলের মতো ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। ব্যাক প্যানেলের মাঝখানে রিফ্লেক্টিভ Ace লোগো রয়েছে। সংস্থার আধিকারিক জানিয়েছেন, OnePlus 6 Ultra একা লঞ্চ হবে না। এই ফোনের সঙ্গে একটি রহস্যময় 'নতুন ফর্ম ফ্যাক্টর প্রোডাক্ট" উন্মোচন করা হবে, যার সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
কোম্পানি অফিসিয়ালি স্পেসিফিকেশন প্রকাশ করার আগেই ওয়ানপ্লাস এস 6 আল্ট্রা মডেলের একাধিক তথ্য ফাঁস হয়েছে। ফোনটি 6.78 ইঞ্চির ওলেড এলটিপিএস ডিসপ্লের সাথে আসছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে 165 বার ছবি আপডেট হবে। বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে ওয়ানপ্লাসের সবচেয়ে বেশি 165 হার্টজ ডিসপ্লে যুক্ত মডেল আছে।
এটি MediaTek Dimensity 9500 চিপসেটে চলবে বলে আশা করা হচ্ছে। 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ফ্ল্যাগশিপ প্রসেসরটি ইতিমধ্যেই Oppo Find X9 সিরিজ এবং Vivo X300 লাইনআপে ব্যবহৃত হয়েছে। এই হ্যান্ডসেটের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে।
ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। ডিভাইসে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ব্যাটারির ক্যাপাসিটি 8,500mAh হতে পারে। এতে Android 16 প্রি-ইনস্টলড থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999