OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 জুলাই 2026 17:21 IST
হাইলাইট
  • OnePlus আমেরিকা ও ইউরোপের মার্কেট থেকে ব্যবসা গোটাতে পারে
  • OnePlus আগের মতোই ভারত ও চীনে ব্যবসা চালিয়ে যাবে
  • OnePlus বা Oppo এখনও বিষয়টি নিয়ে কোনও ঘোষণা করেনি

OnePlus could exit the US and European market

Photo Credit: OnePlus

OnePlus বন্ধ হয়ে যাচ্ছে। বিগত ক'মাস ধরেই বেশ কিছু আর্ন্তজাতিক বাজার থেকে চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডটির ব্যবসা গুটিয়ে নেওয়ার খবর অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। যদিও সংস্থা সে সমস্ত দাবি অস্বীকার করে এসেছে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, OnePlus চলতি সপ্তাহে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মার্কেট আনুষ্ঠানিকভাবে ত্যাগের কথা ঘোষণা করতে পারে। তাহলে ভারতের বাজারের জন্য কী সিদ্ধান্ত অপেক্ষা করছে? যে ব্র্যান্ড এক সময় প্রিমিয়াম Android স্মার্টফোন মার্কেটে ঝড় তুলেছিল, তার পতন কি অবশ্যম্ভাবী। Nokia, Blackberry, HTC, এবং LG-এর পথেই কি এগোচ্ছে OnePlus-এর ভবিষ্যৎ?

OnePlus এই দুই বাজার থেকে ব্যবসা গোটাচ্ছে

WinFuture জানিয়েছে, ওয়ানপ্লাস চলতি সপ্তাহেই আমেরিকা এবং ইউরোপ থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে। ওয়ানপ্লাস এবং তাদের মূল সংস্থা ওপ্পো শীঘ্রই নিজেদের ব্যবসায়িক কৌশলে "মৌলিক পরিবর্তন" আনার ঘোষণা করতে পারে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি আগের মতোই ভারত এবং চীনের বাজারে ব্যবসা চালিয়ে যাবে।

জানা গিয়েছে যে, OnePlus ভবিষ্যতে Oppo Reno লাইনআপের মতো একটি স্মার্টফোন সিরিজ হিসেবে ভারতে পরিচালিত হতে পারে। কম দামের স্মার্টফোন ও ট্যাবলেট আনার উপর বেশি জোর দেবে তারা। সংস্থাটি পূর্বে পশ্চিমের বাজার (ওয়েস্টার্ন মার্কেট) থেকে সরে যাওয়ার জল্পনা অস্বীকার করেছিল। কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুসারে, বাজার ছাড়ার সিদ্ধান্ত এখন প্রায় চূড়ান্ত।

OnePlus যদি আমেরিকা এবং ইউরোপকে টাটা বাই বাই জানায়, তাহলে সেখানে Oppo আরও বড় ভূমিকা নিতে পারে। বর্তমান ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য অবশ্য পরিষেবা বন্ধ হবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যেই বিক্রি হয়ে যাওয়া ও আগে বাজারে থাকা সমস্ত ফোন নিয়মিত সফটওয়্যার আপডেট এবং আফটার সেলস সাপোর্ট পাবে।

OnePlus ডিভাইসের স্টক শেষ হয়ে গেলে নতুন করে আর কোনও চালান ওই দুই মার্কেটে পাঠানো হবে না। দাবি করা হচ্ছে, ওয়ানপ্লাসের ইউরোপীয় স্টোরগুলিতে অনেক মডেলের স্টক কমে এসেছে। খুব শীঘ্রই অন্যান্য রিটেলারদের কাছ থেকেও সংস্থার পণ্য পাওয়া যাবে না। তবে সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য আসেনি।

Advertisement

প্রসঙ্গত, OnePlus এখনও ভারতের বাজারে তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুসারে, 2026 সালের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি টু মার্চ) 30,000 টাকা থেকে 45,000 টাকা দামের সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম স্মার্টফোন বিভাগে OnePlus Nord সিরিজ সর্বাধিক মার্কেট শেয়ার দখল করে আছে। OnePlus N6 হল কোম্পানির লেটেস্ট মডেল। এটি গত মাসে Dimensity 6360 Apex প্রসেসর এবং 8,000mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, Oppo, OnePlus Europe, OnePlus US, Smartphone News
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  2. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  3. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  4. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  5. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  6. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  7. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  8. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  9. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  10. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.