Smartphone News

Smartphone News - ख़बरें

  • স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
    4 জিবি র‍্যাম ফোন কল, মেসেজিং, ওয়েব ব্রাউজিং, ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য যথেষ্ট। র‍্যাম যখনই 6 জিবি হবে, তখন একসঙ্গে একাধিক অ্যাপ চালানো বা মাল্টিটাস্কিং মসৃণভাবে করা যাবে। এখন বেশিরভাগ মিড-রেঞ্জ ডিভাইসের বেস মডেলে 8 জিবি র‍্যাম থাকে। এতে ল্যাগ ছাড়াই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং, এবং গেমিং করা যায়। ফোনে 12 জিবি র‍্যাম থাকলে অ্যাপ, গেমিং, এডিটিং, এবং মাল্টিটাস্কিং আরও মসৃণভাবে করা সম্ভব। 16 জিবি র‍্যাম থাকলে হাই-গ্রাফিক্সে গেম খেলা, উচ্চমানের এডিটিং, ও AI ফিচার সুন্দরভাবে ব্যবহার করা যাবে। বেশিরভাগ ক্রেতাদের জন্য 8 জিবি থেকে 12 জিবি র‍্যাম দাম ও পারফরম্যান্সের ভাল ভারসাম্য তৈরি করে।
  • 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
    ফোনে জমে থাকা বিভিন্ন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে। ফলে ইন্টারনেটের স্পিড কমতে দেখা যায়। তাই সবার আগে ডিভাইস থেকে অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফোনের নেটওয়ার্ক কনফিগারেশনে ছোটখাটো সমস্যা বা গ্লিচ হতে পারে। এই ধরনের সমস্যা ইন্টারনেট ধীর করতে পারে। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক সেটিংস রিসেট করলে নেটের গতি ফিরতে পারে। এছাড়াও, সেটিংসে গিয়ে অ্যাপ খুলে ক্যাশ ডেটা পরিষ্কার করা জরুরি। এতে স্টোরেজ ফাঁকা হওয়ার পাশাপাশি, ডিভাইসের পারফরম্যান্স এবং নেট স্পিড বাড়তে দেখা যেতে পারে।
  • Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
    Realme 16x 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, 7,000mAh টাইটান ব্যাটারি, ও 144Hz LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 16 ভিত্তিক Realme UI 7.0 আছে। ফোনের ব্যাক ক্যামেরা মডিউলের তিন নম্বর কাটআউটে বাইরে পালস লাইট আছে, যা নয়টি কালার ও পাঁচটি গ্লোয়িং মোডের মধ্যে কাস্টমাইজ করা যাবে। এটি নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে।
  • Amazon সেলে 20,000 টাকার নিচে পাঁচ সেরা 5G ফোন, 8000mAh ব্যাটারি, 50MP ট্রিপল ক্যামেরা, অ্যামোলেড স্ক্রিন আছে
    20,000 টাকার নিচে লেটেস্ট ফোন চাইলে, OnePlus N6x কিনতে পারেন। এর সাধারণ দাম 18,999 টাকা। কিন্তু অ্যামাজনে সেল চলাকালীন 1,500 টাকা ছাড়ে বিক্রি হবে। ফলে ফোনটি 17,499 টাকায় কেনা যাবে। অলরাউন্ডার 5G ফোন চাইলে, iQOO Z11 Lite দারুণ অপশন। সাধারণ দাম 19,499 টাকা। তবে অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন 19,499 টাকায় মিলবে। 20,000 টাকার নিচে ভাল ক্যামেরা এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের উপযুক্ত ফোন চাইলে, Samsung Galaxy M17 5G-এর বিকল্প নেই। সমস্ত অফার জানতে ক্লিক করুন।
  • ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
    কেন্দ্রীয় মন্ত্রিসভা 62,500 কোটি টাকার বরাদ্দ-সহ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিমে অনুমোদন দিয়েছে দিয়েছে। সরকারের আশা, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 60,000 সরাসরি কর্মসংস্থান তৈরি হবে। কেন্দ্রের লক্ষ্য দেশের সাপ্লাই চেন আরও শক্তিশালী করা, স্বদেশী প্রযুক্তির উন্নয়ন, ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক ব্র্যান্ড গড়ে তোলা। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফোন উৎপাদনকারী দেশ। দেশে ব্যবহৃত 99 শতাংশ মোবাইল ফোন এখন ভারতের মাটিতেই তৈরি হয়। MPMS প্রকল্প 2026-27 অর্থবর্ষ থেকে শুরু হয়ে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত চলবে। সরকার আশা রাখছে, এই সময়ের মধ্যে ভারতে প্রায় 39 লাখ কোটি টাকা মূল্যের মোবাইল ফোন উৎপাদন হবে। দেশ থেকে অন্যান্য মার্কেটে ফোন রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে।
  • OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
    নতুন রিপোর্ট বলছে, OnePlus শীঘ্রই আমেরিকা এবং ইউরোপের মার্কেট আনুষ্ঠানিকভাবে ত্যাগের কথা ঘোষণা করতে পারে। সংস্থাটি চলতি সপ্তাহেই ওই দুই মার্কেট থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি আগের মতোই ভারত এবং চীনের বাজারে ব্যবসা চালিয়ে যাবে।
  • Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
    টেম্পার্ড গ্লাস সাধারণত বছরে অন্তত একবার পাল্টানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু এতে ফাটল বা স্ক্র্যাচ ফুটে উঠলে, টাচ ইনপুট ঠিকমতো কাজ না করলে, স্ক্রিন ও প্রোটেক্টিভ লেয়ারের মধ্যে বুদবুদ তৈরি হলে, কোণ থেকে উঠে আসতে শুরু করলে, ও স্ক্রিন ঝাপসা দেখালে অপেক্ষা না করে তখনই বদলে নতুন গ্লাস লাগানো উচিত।
  • Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
    রিয়েলমির আসন্ন স্মার্টফোন P বা Narzo সিরিজের অধীনে ভারতে লঞ্চ হতে পারে। এটি OLED ডিসপ্লের সাথে আসছে, যার সাথে 165 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা মিলবে। তবে ক্যামেরার সংখ্যা সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই নতুন স্মার্টফোনে Snapdragon বা Dimensity 7400 চিপ ব্যবহার করা হতে পারে। এর দাম 30,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।
  • Amazon আনছে AI স্মার্টফোন, হাত না দিয়েই করা যাবে কল, মেসেজ, ও শপিং
    অ্যামাজনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত এমন একটি ফোন তৈরি করতে চাইছে, যা ভয়েস কমান্ড বা কন্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। আর গোটা সিস্টেমের পুরোধা হবে অ্যালেক্সা। অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ফোনে হাত না দিয়েই কল করা, মেসেজ পাঠানো, অ্যাপ খোলা, ও অনলাইন শপিং-এর মতো কাজ করা যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে একটি স্মার্টফোনে ভিন্ন ভিন্ন কাজের জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করতে হয়। কিন্তু এখন অ্যাপের বদলে ভয়েস ভিত্তিক নেভিগেশনে জোর দিচ্ছে সংস্থা। তবে Amazon ফোনটি কবে লঞ্চ করবে বা দাম কেমন রাখবে, তা এখনও জানা যায়নি।
  • 2019 সালে মোট কত ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি হয়েছে? জানাল Samsung
    সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে জানানো হয়েছিল 2019 সালে মোট 1 লক্ষ ফোল্ডেবল ফোন বিক্রি করেছে কোম্পানিটি। সেই দাবি খারিজ করে Samsung জানিয়েছে গত বছর প্রায় 4 লক্ষ Galaxy Fold বিক্রি হয়েছে।
  • ভারতীয় স্মার্টফোনের বিক্রিতে রেকর্ড! তিন নম্বর ত্রৈমাসিকে বিক্রি 46.6 মিলিয়ন: আইডিসি
    অনলাইন সেল ফেস্টিভ্যাল ও নতুন নতুন মডেল লঞ্চের সুবাদে ভারতের স্মার্টফোন বাজারে রেকর্ড সংখ্যক 46.6 মিলিয়ন স্মার্টফোন বিক্রি হল এবছরের তৃতীয় ত্রৈমাসিকে। যা আগের ত্রৈমাসিকের তুলনায় 26.5 শতাংশ বেশি এবং গত বছরের তুলনায় 9.3 শতাংশ বেশি। সোমবার আন্তর্জাতিক ডেটা কর্পোরেশন বা আইডিসি এই তথ্য জানিয়েছে। আইসডিসির তথ্য অনুযায়ী, এই তালিকায় এক নম্বরে Xiaomi। তারা 12.6 মিলিয়ন ইউনিট বিক্রি করেছে। যা গত বছরের তুলনামূল‌ক হিসেবে 8.5 শতাংশ বেশি। স্মার্টফোন বাজারে সবথেকে বেশি বিক্রি হয়েছে Redmi 7A ও Redmi Note 7 Pro। 

Smartphone News - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »