Realme 16x 5G ভারতে 6.8 ইঞ্চি LCD স্ক্রিন, 50MP ক্যামেরা, Dimensity 6300 চিপ, 7,000mAh ব্যাটারি, ও 45W ফাস্ট চার্জের সঙ্গে লঞ্চ হয়েছে।
Photo Credit: Realme
Realme 16x 5G has a 6.8-inch display featuring up to a 144Hz refresh rate
Realme 16x 5G বুধবার ভারতে লঞ্চ হয়েছে। এটি Realme 16 সিরিজের চতুর্থ মডেল হিসেবে এ দেশের বাজারে এসেছে। রিয়েলমির তাদের নতুন ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 7,000mAh টাইটান ব্যাটারি, 144Hz ডিসপ্লে, ও MediaTek Dimensity 6300 প্রসেসর রেখেছে। স্মার্টফোনের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে AirFlow ভেপার চেম্বার কুলিং সিস্টেম, বাইপাস চার্জিং, 18 জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম, ও পালস লাইট। এছাড়াও, ফোনটি মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP65 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, ও মিনি ক্যাপসুল 4.0 অফার করে। ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
Realme 16x 5G মডেলের বেস 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 25,999 টাকা। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 27,999 টাকা এবং 30,999 টাকায় পাওয়া যাবে। স্মার্টফোনটি বাদামী ও সাদা রঙের বিকল্পে উপলব্ধ।
রিয়েলমির নতুন ফোনের সমস্ত ভ্যারিয়েন্টে 2,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট অফার করা হবে। ফলে দাম 23,999 টাকায় নেমে আসবে। এছাড়াও, এক্সচেঞ্জ বোনাস হিসেবে 3,000 টাকা পাওয়া যাবে। ফোনের বিক্রি আগামীকাল, বৃহস্পতিবার (আগস্ট 13) শুরু হচ্ছে। এটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে উপলব্ধ হবে।
রিয়েলমির 16এক্স 5G-এর ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 5P লেন্স আছে। এতে নাইট মোড, সিনেমাটিক, ডুয়াল-ভিউ ভিডিও, টিল্ট-শিফট, স্লো মোশন, হাই-রেজ, ও টাইমল্যাপসের মতো শুটিং মোড মিলবে। ফ্রন্ট ক্যামেরা হল 8 মেগাপিক্সেলের। ফোনের র্যাম ভার্চুয়ালি 18 জিবি (6 জিবি ফিজিক্যাল + 6 জিবি ভার্চুয়াল) পর্যন্ত বাড়ানো যাবে।
Realme 16x 5G-এর সামনে 6.8 ইঞ্চি এলসিডি স্ক্রিন আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং HD+ রেজোলিউশন সাপোর্ট করে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টলড করা থাকছে। সংস্থা দুটি অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে।
রিয়েলমি দাবি করছে, ফুল চার্জে অনলাইনে 20.4 ঘন্টা ভিডিও দেখা যাবে। এছাড়াও, 12.4 ঘন্টা গেম খেলতে পারবেন। এতে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট থাকছে। ব্যাক ক্যামেরা মডিউলের তিন নম্বর কাটআউটে বাইরে পালস লাইট আছে, যা নয়টি কালার ও পাঁচটি গ্লোয়িং মোডের মধ্যে কাস্টমাইজ করা যাবে। এটি নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nikon Z5IIC Full-Frame Mirrorless Camera Launched in India With 4K Video Recording: Price, Specifications