নতুন Realme স্মার্টফোনে বিশাল 9,000mAh ব্যাটারি এবং 165Hz ডিসপ্লে থাকবে।
Photo Credit: Realme
Realme P4 Power 5G is equipped with a 10,001mAh battery
Realme P সিরিজ এবং Narzo লাইনআপের অধীনে ইতিমধ্যেই 10,000nAh+ ক্যাপাসিটির ফোন ভারতে লঞ্চ হয়েছে। Realme P4 Power 5G ও Narzo Power 5G উভয় 10,0001mAh ব্যাটারি অফার করে। এখন নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, যে Realme এবার হাই রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং বিশাল ব্যাটারির সাথে একটি নতুন স্মার্টফোনের উপর কাজ শুরু করেছে। শুনলে অবাক হবেন যে, রিয়েলমির সেই আসন্ন ফোনে 165Hz ডিসপ্লে থাকার দাবি করা হয়েছে। এটি প্রথম মিড রেঞ্জ ডিভাইস হতে চলেছে, যা এত উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। কারণ ফিচারটি বর্তমানে মূলত প্রিমিয়াম ও হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোনে সীমাবদ্ধ।
টেক ব্লগার দেবায়ন রায়ের X পোস্ট অনুসারে, রিয়েলমির আপকামিং স্মার্টফোন P বা Narzo সিরিজের অধীনে ভারতে আসতে পারে। এটি ফ্ল্যাট OLED ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে, যার সাথে 165 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট পাওয়া যাবে। OnePlus-এর ঝুলিতে এখন সর্বাধিক 165Hz রিফ্রেশ রেটযুক্ত ফোনের মডেল আছে। ভারতের বাজারে শুধু OnePlus 15, OnePlus 15R, ও OnePlus Nord 6-এ ফিচারটি উপলব্ধ।
নতুন রিয়েলমি ফোনে ফটোগ্রাফির জন্য একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা মিলবে। তবে ক্যামেরার সংখ্যা সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই নতুন স্মার্টফোনে Snapdragon 7s Gen 4 বা Dimensity 7400 প্রসেসর ব্যবহার হতে পারে। বিশাল 9,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। দাম 30,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।
খবর সত্যি হলে, Realme কম দামে উচ্চমানের ডিসপ্লে ফিচার আনার চেষ্টা করছে। তবে 165 হার্টজ শুনতে খুব আকর্ষণীয় মনে হবে। কিন্তু আসল সুবিধা অ্যাপ ও গেম সেই ফ্রেম রেট সাপোর্ট করছে কিনা, তার উপর নির্ভর করছে। অনুমান করা হচ্ছে যে, এটি OnePlus Nord CE 6-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এটি Nord CE 6 Lite মডেলের সাথে ভারতে মে 7 লঞ্চ হচ্ছে।
OnePlus Nord CE 6 অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে, যা 1.5K রেজোলিউশন, সর্বাধিক 1,800 নিট ব্রাইটনেস, ও 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি ডুয়াল চিপ সিস্টেম দিয়ে সজ্জিত থাকবে। এতে Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং একটি টাচ রিফলেক্স চিপ দেওয়া হয়েছে। ডিভাইসে Android 16 ভিত্তিক OxygenOS 15 প্রি-ইনস্টল করা থাকছে।
ফোনের পিছনে ডুয়াল-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল মেইন সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। হ্যান্ডসেটের বড় আকর্ষণ 8,000mAh ব্যাটারি। এতে বাইপাস চার্জিং, 80W ওয়্যার্ড চার্জিং, ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later