লঞ্চের আগেই OnePlus Nord CE 6 Lite এর দাম ও ফিচার্স সামনে এল, সেরা বাজেট ফোন হতে পারে

OnePlus Nord CE 6 Lite ভারতে 20,000 থেকে 25,000 টাকার মধ্যে 'দ্রুততম ফোন' হওয়ার দাবি করা হচ্ছে।

লঞ্চের আগেই OnePlus Nord CE 6 Lite এর দাম ও ফিচার্স সামনে এল, সেরা বাজেট ফোন হতে পারে

Photo Credit: OnePlus

OnePlus Nord CE 6 Lite is claimed to be the fastest phone in the Rs 20K- 25K range

হাইলাইট
  • OnePlus Nord CE 6 Lite চলবে Dimensity 7400 Apex প্রসেসরে
  • এটি 7,000mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসছে
  • এই ফোনে 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সুবিধা মিলবে
বিজ্ঞাপন

OnePlus Nord CE 6 Lite ও Nord CE 6 মে মাসের 7 তারিখ ভারতে লঞ্চ হচ্ছে। আর আজ Nord CE 6-এর  ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, চার্জিং, এবং ব্যাটারি সহ বিভিন্ন হার্ডওয়্যার, সফটওয়্যার সম্পর্কিত তথ্য ও দামের রেঞ্জ প্রকাশ করেছে ওয়ানপ্লাস। Nord CE 4 Lite লঞ্চের 2 বছর পর উত্তরসূরী মডেলের আগমন ঘটছে। সংস্থার এই নতুন মিড-রেঞ্জ ফোন দুর্দান্ত পারফরম্যান্স এবং আকর্ষণীয় ফিচার্স অফার করবে। এটি 144Hz ডিসপ্লে, Dimensity 7400 Apex প্রসেসর, 7,000mAh ব্যাটারি, 4K ভিডিও রেকর্ডিং,144 FPS গেমিং, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ও চারটি IP রেটিংয়ের সাথে আসছে।

OnePlus Nord CE 6 Lite ফিচার্স, স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট-এর একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। ডিভাইসের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর দিয়েছে কোম্পানি। সংস্থার দাবি, পিছনের ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবে। এতে 4K মোশন ফটো ক্যাপচারের সুবিধা মিলবে।

ওয়ানপ্লাসের নতুন ফোনের সফটওয়্যার ফিচার্সের মধ্যে থাকছে সার্কেল টু সার্চ, জেমিনাই লাইভ, AI পারফেক্ট শট, AI ইরেজার, AI পোট্রেট গ্লো, AI ডিটেল বুস্ট, AI রিফ্লেকশন ইরেজার, AI রিফ্রেম, ইত্যাদি। হ্যান্ডসেটটি Android 16 ভিত্তিক OxygenOS 16 কাস্টম স্কিনের সাথে আসছে। সংস্থা পাঁচ বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।

OnePlus Nord CE 6 Lite রান করবে ডাইমেনসিটি 7400 অ্যাপেক্স চিপসেটে। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 10,30,000 পয়েন্ট স্কোর করেছে। সংস্থা জানিয়েছে, এটি 20,000 থেকে 25,000 টাকার মধ্যে 'দ্রুততম ফোন'। এতে সাবওয়ে সার্ফারের মতো বেশ কয়েকটি গেম 144 FPS-এ খেলা যাবে। Call Of Duty এবং BGMI-এর ক্ষেত্রে 90 FPS গেমিং সাপোর্ট মিলবে।

এই ফোনের সামনে 6.73 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এতে 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট মিলবে। ফোনে IP66 + IP68 + IP69 + IP69K রেজিস্ট্যান্স থাকছে। অর্থাৎ জল এবং ধুলোর ক্ষতি থেকে সম্পূর্ণ সুরক্ষিত। আসন্ন হ্যান্ডসেটের সবথেকে বড় আকর্ষণ 7,000mAh ব্যাটারি। সংস্থা দাবি করছে, একবার চার্জে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

এছাড়াও, ব্যাটারিটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ছয় বছর পরেও প্রায় 80 শতাংশ স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হয়। এর সাথে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এতে বাইপাস চার্জিং প্রযুক্তি রয়েছে, যা গেমিং বা হেভি টাস্কের সময় চার্জ সরাসরি মাদারবোর্ডে পাঠিয়ে দেওয়ার কারণে তাপ কম উৎপন্ন হয় ও ব্যাটারির উপর চাপ কম পড়ে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »