OnePlus N6x will launch as the second model in the company’s new N Series
Photo Credit: OnePlus
OnePlus N6x শীঘ্রই ভারতে আসছে। OnePlus N সিরিজের প্রথম ফোন N6 জুনের শেষে এ দেশে লঞ্চ হয়েছিল। এবার এই লাইনআপের দ্বিতীয় স্মার্টফোন রিলিজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সংস্থা। আসন্ন OnePlus N6x মডেলের একটি মাইক্রোসাইট Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ থাকতে দেখা গিয়েছে। এটি OnePlus-এর বাজারে থাকা কোনও ডিভাইসের মতো স্পেসিফিকেশন ও ফিচার্স অফার করবে বলে দাবি করা হয়েছে। জানিয়ে রাখি, OnePlus N6-এ 8,000mAh ব্যাটারি, Dimensity 6360 Apex প্রসেসর, একটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও IP65 রেটিং পাওয়া যায়। ফোনটির বর্তমান দাম 22,999 টাকা থেকে শুরু হচ্ছে।
OnePlus N6x-এর জন্য ভারতে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট চালু হয়েছে, যা ফোনটির শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করছে। মাইক্রোসাইটে আরও নিশ্চিত করা হয়েছে যে, ফোনটি অ্যামাজনের মাধ্যমে ভারতে বিক্রি হবে। যদিও কোম্পানি এখনও বাজারে আসার তারিখ, ডিজাইন, স্পেসিফিকেশন, ফিচার বা দাম সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।
তবে টিপস্টার যোগেশ ব্রার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে জানিয়েছেন, OnePlus N6x পরিচিত স্পেসিফিকেশন নিয়ে আসবে। অর্থাৎ ফোনের ডিজাইন ও ফিচারের সঙ্গে ইতিমধ্যেই বাজারে উপলব্ধ কোনও OnePlus বা Oppo স্মার্টফোনের সাদৃশ্য থাকতে পারে।
উল্লেখ্য, OnePlus N6 গত জুন 30 ভারতে লঞ্চ হয়েছে। ফোনের বেস 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 22,999 টাকা। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 24,999 টাকা। ফোনে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 6.8 ইঞ্চির LCD ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 45W SuperVOOC চার্জি, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 16 ভিত্তিক Oxygen OS প্রি-ইনস্টলড আছে।
প্রসঙ্গত, OnePlus চলতি সপ্তাহে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মার্কেট থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা করতে পারে। নতুন রিপোর্ট থেকে এমনটাই খবর জানা গিয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি আগের মতোই ভারত এবং চীনের বাজারে ব্যবসা চালিয়ে যাবে। শোনা যাচ্ছে, OnePlus ভবিষ্যতে Reno সিরিজের মতো Oppo-এর অধীনে একটি স্মার্টফোন লাইনআপ হিসেবে ভারতে পরিচালিত হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.