Samsung Galaxy M47 vs OnePlus N6: 25,000 টাকার মধ্যে কোন ফোন সেরা? দেখে নিন তুলনা
Samsung Galaxy M47 5G ও OnePlus N6 চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। ফোন দুটির দাম প্রায় সমান ও বিক্রিও একই দিনে শুরু হচ্ছে। Galaxy M47 5G-এর প্রারম্ভিক দাম 25,999 টাকা হলেও কুপন অফারে সীমিত সময়ের জন্য 22,999 টাকায় উপলব্ধ হবে। আবার OnePlus N6-এর দাম 22,999 টাকা থেকে শুরু হলেও, স্পেশাল অফারে 19,999 টাকায় বিক্রি হবে। এটি Samsung-এর তুলনায় 2,000 টাকা সস্তা ঠিকই, কিন্তু Galaxy M47 5G-এর বেস মডেলের চেয়ে র্যাম 2 জিবি কম। আপনার বাজেট 25,000 টাকা হলে ফোন দুটি সহজেই পছন্দের তালিকায় জায়গা করে নেবে। কিন্তু সেরা কে? এই প্রতিবেদনে দুই ফোনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিকের তুলনা বিশ্লেষণ করা হল, যাতে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয়।