জুলাইয়ে লঞ্চ হওয়া OnePlus N6x বর্তমানে কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন।
Photo Credit: OnePlus
OnePlus N6 Lite will be priced lower than the N6x (pictured)
OnePlus N6 Lite সেপ্টেম্বর মাসের শেষে ভারতে লঞ্চ হতে পারে। চাইনিজ সংস্থাটি এখনও ফোনটির অস্তিত্ব প্রকাশ করেনি। কিন্তু ওয়ানপ্লাসের ঘোষণার আগেই ডিভাইসটি লিক হয়েছে। জানা গিয়েছে, এটি ব্র্যান্ডের সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে। জুলাইয়ে লঞ্চ হওয়া OnePlus N6x বর্তমানে কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন। এটি 18,999 টাকায় বাজারে এলেও, এখন বেস মডেল 20,999 টাকায় বিক্রি হচ্ছে। OnePlus N6 Lite এর থেকেও কম দামে বাজারে পা রাখবে বলে দাবি করা হয়েছে। এটি খুব সম্ভবত 5G নেটওয়ার্ক সাপোর্ট নাও পেতে পারে এবং মূলত লো-বাজেট ক্রেতাদের টার্গেট করবে।
টিপস্টার অভিষেক যাদব X পোস্টে দাবি করেছেন, ভারতে এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে ওয়ানপ্লাস। তাঁর কাছে আসা তথ্য অনুসারে, OnePlus N6 Lite চলতি মাসের শেষের দিকে বাজারে আসতে পারে। শীঘ্রই ফোনের বিষয়ে আরও তথ্য প্রকাশ করার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
ওয়ানপ্লাস এন6 লাইট কেমন ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা বা ব্যাটারি অফার করবে, তা এখনও জানা যায়নি। সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সংস্থা সেপ্টেম্বরে একটি 4G স্মার্টফোন লঞ্চ করতে পারে। এটি চলতি বছরে ভারতে তাদের শেষ স্মার্টফোন হতে পারে।
জানিয়ে রাখি, OnePlus N6x-এর 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 20,999 টাকা 22,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন অফার করে। এই ফোনে MediaTek Dimensity 6360 Apex চিপসেট ব্যবহার হয়েছে।
ফোনটিতে থাকা 7,000mAh ব্যাটারিতে 15W ওয়্যার্ড চার্জিং, বাইপাস চার্জিং, ও 5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে। ব্যাক প্যানেলে সিঙ্গেল 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি f/2.2 অ্যাপারচার ও 10x ডিজিটাল জুম অফার করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OxygenOS 16 প্রি-ইনস্টলড আছে।
ডিভাইসের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা, ডুয়াল-ভিউ ভিডিয়ো রেকর্ডিং, IP64 রেটিং, ও MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo X Fold 6 India Launch Date Tipped; May Come in Two Colour Options, Storage Variants