OnePlus N সিরিজের প্রথম টিজারভারতে প্রকাশ হয়েছে ও OnePlus N6 শীঘ্রই লঞ্চ হবে।
Photo Credit: OnePlus
OnePlus N6 is expected to be a budget-friendly smartphone
OnePlus তাদের নতুন N সিরিজের ফোন শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে একটি রহস্যময় টিজার প্রকাশ করেছে। টিজার ছবিতে লেখা ইংরেজি ট্যাগলাইনের বাংলা অর্থ দাঁড়ায় "সঙ্গে থাকুন, নতুন কিছু শীঘ্রই আসছে।" সেখানে N Series-এর অধীনে নয়া হ্যান্ডসেটের আগমন নিশ্চিত করা হয়েছে। Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের লিস্টিং থেকে পাওয়া তথ্য অনুসারে, আসন্ন স্মার্টফোনটির নাম OnePlus N6 হবে। দাম 20,000 টাকার মধ্যে থাকতে পারে। ফলে এটি দেশের বাজারে Realme, Poco, Redmi, iQOO, ও Realme-এর মতো ব্র্যান্ডের বাজেট এবং লোয়ার মিড-রেঞ্জ মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
টিজার ছবিতে OnePlus N6 মডেলের পাশের অংশ দেখা গিয়েছে, যা ডিভাইসের ডিজাইন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে৷ ছবিতে দেখা যাচ্ছে, ফোনটি ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করেছে৷ পিছনের ক্যামেরা মডিউল সামান্য উঁচু হওয়ার কারণে এটি বডি থেকে কিছুটা বেরিয়ে আসবে৷
ওয়ানপ্লাস এন6 ফোনের ডান পাশে পাওয়ার বাটন ও ডান দিকে ভলিউম কী রয়েছে৷ হ্যান্ডসেটটি অন্তত দুটি রঙে আসতে পারে৷ এটি মিন্ট গ্রিন ও ডার্ক চারকোল বা ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে৷ এখনও ফোনটির হার্ডওয়্যার বা অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি৷
OnePlus এখনও আসন্ন N সিরিজ ফোনের লঞ্চ তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে সম্প্রতি ফাঁস হওয়া রিপোর্টে জুলাই মাসে আত্মপ্রকাশের দাবি করা হয়েছিল। অফিসিয়াল লঞ্চের পর ফোনটি ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট, Amazon, ও অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে।
সূত্রের দাবি, OnePlus N সিরিজের একটি ফোনের দাম 20,000 টাকার নিচে থাকবে। অর্থাৎ, OnePlus N6 ওই প্রাইস রেঞ্জের মধ্যে আসতে পারে। ওয়ানপ্লাস প্রধানত প্রিমিয়াম ডিজাইন ও হাই-পারফরম্যান্সের জন্য পরিচিত। তাই কম দামের N সিরিজের হাত ধরে সংস্থা বাজেট ও লো মিড-রেঞ্জ ফোনের বাজারে নিজেদের জমি শক্ত করার প্ল্যান করছে বলে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত, OnePlus Turbo 6X সিরিজ গতকাল (জুন 10) চীনে মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হয়েছে। Turbo 6X এবং Turbo 6X Pro বড় ব্যাটারি ও হাই-রিফ্রেশ রেট ডিসপ্লের সঙ্গে এসেছে। Pro মডেলে OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, IP66, IP68, ও IP69 রেটিং, 1.5K রেজোলিউশনের 144Hz AMOLED ডিসপ্লে রয়েছে।
এছাড়াও, ডিভাইসে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, Dimensity 7400 Super প্রসেসর, 8,000mAh ব্যাটারি, Android 16 ভিত্তিক ColorOS 16, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile