OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের

OnePlus Turbo 6X ও Turbo 6X Pro মিড-রেঞ্জে পাওয়ারফুল ব্যাটারি ও হাই-রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে অফার করে।

OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের

Photo Credit: OnePlus

OnePlus Turb 6X Pro features a 144Hz AMOLED display

হাইলাইট
  • OnePlus Turbo 6X Pro মডেলে 8,000mAh ব্যাটারি রয়েছে
  • এটি Samsung-এর AMOLED ডিসপ্লে ও 50MP OIS ক্যামেরার সঙ্গে এসেছে
  • OnePlus Turbo 6X সিরিজ MediaTek Super সিরিজের প্রসেসরে চলে
বিজ্ঞাপন

OnePlus Turbo 6X সিরিজ আজ (জুন 10) চীনে লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে Turbo 6X ও Turbo 6X Pro এসেছে। ফোনগুলি মিড-রেঞ্জে পাওয়ারফুল ব্যাটারি, হাই-রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, ও দুর্দান্ত বিল্ড কোয়ালিটি অফার করে। OnePlus Turbo 6X Pro মডেলে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা, Samsung-এর প্রিমিয়াম AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, ও 8,000mAh ব্যাটারি রয়েছে। ওয়ানপ্লাস তাদের নতুন দুই ফোনে MediaTek Super প্রসেসর ব্যবহার করেছে। একইসঙ্গে, ফোনগুলোতে AI ট্রান্সলেশন, AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট, এবং AI ভয়েস নোটসের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার্স মিলবে।

OnePlus Turbo 6X ও Turbo 6X Pro স্পেসিফিকেশন

OnePlus Turbo 6X-এর সামনে 6.72 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্য দিকে, OnePlus Turbo 6X Pro আরও উন্নত 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও 6,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ট্যান্ডার্ড মডেলে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস টার্বো 6এক্স প্রো মডেলের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের।

ওয়ানপ্লাস টার্বো 6এক্স-এর ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আছে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। পিছনের ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারলেও, OIS ফিচার অনুপস্থিত। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ 7,000mAh ব্যাটারি আছে।

OnePlus Turbo 6X Pro একাধিক IP রেটিংয়ের সঙ্গে আসছে। এতে IP66, IP68, ও IP69 স্তরের প্রোটেকশন থাকার ফলে জল বা ধুলো কোনও ক্ষতি করতে পারবে না। এটি Dimensity 7400 Super প্রসেসর দ্বারা চালিত। OnePlus Turbo 6X ফোনে Dimensity 7360 Super প্রসেসর ও IP65 রেটিং রয়েছে। উভয় ফোনে Android 16 ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টলড আছে।

OnePlus Turbo 6X ও Turbo 6X Pro দাম

OnePlus Turbo 6X-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,899 ইউয়ান (প্রায় 26,800 টাকা) রাখা হয়েছে। ফোনের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,999 ইউয়ান (প্রায় 28,100 টাকা) এবং 2,299 ইউয়ান (প্রায় 32,300 টাকা)।

OnePlus Turbo 6X Pro-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,999 ইউয়ান (প্রায় 28,100 টাকা)। ফোনের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 2,099 ইউয়ান (প্রায় 29,500 টাকা) এবং 2,399 ইউয়ান (প্রায় 33,700 টাকা)।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »